চুয়াডাঙ্গার সবকটি উপজেলায় নির্বাহী কর্মকর্তা নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গা জেলার সবকটি উপজেলায় প্রশাসনিক দায়িত্ব পালন করতে যাচ্ছেন চার নারী। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বদলির আদেশ পেয়েছেন। তিনি নতুন কর্মস্থল সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করবেন। আর সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিতে যাচ্ছেন।
আর এর মধ্য দিয়ে চুয়াডাঙ্গার চার উপজেলাবাসী পেতে যাচ্ছে চার নারী নির্বাহী কর্মকর্তাকে। এ বছর ১৯ জানুয়ারি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন রোকসানা মিতা। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে স্নিগ্ধা দাস ১৮ জুন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ ১৯ জুলাই যোগদান করেন।
আগামীকাল ১০ ডিসেম্বর ফাতেমা-তুজ-জোহরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করবেন। এর মধ্য দিয়ে সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর চুয়াডাঙ্গার এই চার উপজেলাতেই রোববার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন চার নারী।
বৃহস্পতিবার শেষ কর্মদিবসের কাজ সম্পন্ন করেছেন শামীম ভূঁইয়া। তিনিও রোববার নতুন কর্মস্থলে যোগদান করবেন।
জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, উপজেলায় চারজন নারী সহকর্মী দায়িত্ব পালন করবেন। কাজে গতি আসবে।
তিনি আরও জানান, যে কোন স্তরে নারী-পুরুষ সমানভাবে কাজ করতে পারেন। নারীদের আলাদা করে দেখার সুযোগ নেই। নতুন সহকর্মী যোগ্য ও দক্ষ বলে শুনেছি। চারজনই দায়িত্ব নিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন। ভাল কাজের কারণে মানুষের সাধুবাদ পাবেন আশা করছি।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








