চুয়াডাঙ্গায় গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গা শহরতলীতে ফেসবুকে নিজের ছবি ও ভিডিও পোস্ট করা নিয়ে স্বামী-শাশুড়ির সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন খুশি খাতুন নামে এক গৃহবধূ।
বুধবার (২৪ জানুয়ারি) চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়ার স্কুলপাড়ায় ঘটনাটি ঘটেছে। খুশির স্বামীর নাম ওবাইদুল ইসলাম। আন্দুলবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তিনি।
জানা যায়, ফেসবুকে ছবি-ভিডিও দেওয়া নিয়ে স্বামী-শাশুড়ির সঙ্গে মনোমালিন্য হয় খুশির। এরই জের ধরে গতকাল গলায় ফাঁস নেন খুশি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুশির স্বামী ওবাইদুল ইসলাম বলেন, খুশি ফেসবুকে নিজের ছবি ও ভিডিও পোস্ট করতেন। তাকে ছবি-ভিডিও দিতে নিষেধ করা হলেও তিনি শুনতেন না।
তিনি আরও বলেন, শনিবার আমার বড় ভাইয়ের জন্মদিন উপলক্ষে ঘুরতে যাওয়ার কথা বলে খুশি। আমার কাছে নগদ কোনো টাকা না থাকায় তাকে ঘুরতে নিয়ে যেতে পারিনি। এরপর থেকে আমার সঙ্গে কথা বলতো না খুশি।
গতকাল আমি কাজে ছিলাম। একজন আমাকে ডেকে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপরই জানতে পারি আমার স্ত্রী আত্মহত্যা করেছে। আমার সাড়ে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সেকেন্দার আলী বলেন, পারিবারিক কলহের জের ধরেই খুশি খাতুন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জেনেছি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








