ছাত্রলীগের সম্মেলন ৮ ও ৯ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ ও ৯ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
একই সংবাদ সম্মেলনে ছাত্রলীগের অন্যতম ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন বলে জানান জয়।
ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের গঠনতান্ত্রিক ধারাবাহিকতার অংশ হিসেবে ৩০তম জাতীয় সম্মেলন আগামী ০৮ ও ০৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার ও শুক্রবার, আয়োজন করার অনুমতি প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের গঠনতান্ত্রিক অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
তিনি আরও বলেন, সম্মেলন অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে আমরা বদ্ধপরিকর। এ সম্মেলন সাফল্যমণ্ডিত করতে আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
এসময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা উত্তরের সভাপতি ইবরাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, দক্ষিণের সভাপতি মেহেদী হাসানসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ৩ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে তা আবার স্থগিত করা হয়। দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়েছিল।
ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। একই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।
পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে।
২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে তারা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে




