ছেলে ইয়াশের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। তার পুরো পরিবারটাই যেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের সুতোয় বাঁধা। মা শোবিজের বরেণ্য অভিনেত্রী শিল্পী সরকার অপু এবং বাবা অভিনেতা, নির্মাতা ও সাংবাদিক নরেশ ভূঁইয়া। বর্তমানে বাবা-মায়ের পথেই হাঁটছেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কয়েকটি দর্শকনন্দিত কাজ।
ইয়াশের মা অভিনেত্রী শিল্পী সরকারও কম যান না। এখনও টেলিভিশন নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজে সমানতালে কাজ করে চলেছেন তিনি। নির্মাতা স্বামী ও সন্তান ইয়াশকে নিয়ে তার সুখের সংসার।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মা-ছেলে। যেখানে ইয়াশের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন মা শিল্পী সরকার।
অভিনেত্রী বলেন, এখন মানুষ বলে ইয়াশের বিয়ে করা উচিত। তবে আমি মনে করি, তার যখন ইচ্ছে হবে তখনই সে বিয়ে করবে। ইচ্ছে না হলে করবে না। কারণ, জীবনটা তার, এখানে আমি জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না। ও একটা ভালো ছেলে। যদিও একটু অগোছালো। সেজন্য মাঝেমধ্যে বকাঝকাও করি।
ইয়াশ বলেন, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, আমার মা আমাকে এই স্বাধীনতাটা দিয়েছেন। বিয়ের জন্য কোনো চাপ দিচ্ছেন না। প্রথমে আমার ইচ্ছে ছিল না অভিনয় করার। শখের বসেই কাজ শুরু করেছিলাম। এখনও করছি, ভালো লাগছে। যতদিন ভালো লাগবে ততদিন কাজ করে যাব।
অভিনয়ে আসার পেছনে মায়ের অবদানের কথা উল্লেখ করে অভিনেতা বলেন, আমার অভিনেতা হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান মায়ের। কারণ, আমার ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। তবে মায়ের ইচ্ছেতেই অভিনয়ে আসা। তাই সম্পূর্ণ কৃতিত্বটা তার।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়েই অভিনেতা, নির্মাতা নরেশ ভূঁইয়ার সঙ্গে বিয়ে হয় শিল্পী সরকারের। মূলত তার হাত ধরেই অভিনয়ে আসেন তিনি।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








