জমি নিয়ে বিরোধ: নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খাগদাহ গ্রামের রুহুল আমিন (৫৫), আব্দুল সালাম হাওলাদার (৭৩), আব্দুল কালাম হাওলাদার (৬৮), লিয়া আক্তার (৩৮), মেহেদি হাসান (২৫) ও মো. অলিউল্লাহ (৫৫)। তাদের মধ্যে আব্দুল সালাম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাগদাহ গ্রামের আবুল কালাম হাওলাদারের সঙ্গে প্রতিবেশী আইয়ুব আলী হাওলাদার ওরফে আনোয়ার হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশী বৈঠকও বসে। কিন্তু কোনো সমাধান হয়নি। এরই জেরে আইয়ুব আলী হাওলাদার তার লোকজন নিয়ে রাতে আবুল কালাম হাওলাদার ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় কুপিয়ে জখম করা হয় একই পরিবারের ছয়জনকে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আব্দুল সালাম হাওলাদারকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছেন। তাদের আইনের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








