জলবায়ু পরিবর্তনে বাড়বে মশাবাহিত রোগের বিস্তার: ইইউ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৩ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বাড়ছে উষ্ণতা। ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো ইউরোপেও গ্রীষ্মকাল ক্রমশ দীর্ঘতর হচ্ছে এবং বাড়ছে ঝড়-বৃষ্টি বন্যা।
এ ধরনের আবহাওয়া প্রাণঘাতী রোগবাহী পতঙ্গ মশার একাধিক বিপজ্জনক প্রজাতির বংশ বিস্তারে সহায়ক এবং অদূর ভবিষ্যতে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু, পীতজ্বর, চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ব্যাপক হারে বৃদ্ধির ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (ইসিডিসি)।
ইসিডিসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ‘দীর্ঘ ও প্রলম্বিত গ্রীষ্মকাল এবং ঝড়-বৃষ্টি-বন্যা কারণে এডিস অ্যালবোপিকটাস, এডিস এজিপ্টি প্রজাতির মশার বিস্তারের জন্য বিশেষভাবে উপযোগী। যদি আবহাওয়ার এই অবস্থা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকে সেক্ষেত্রে বিশ্বজুড়ে ডেঙ্গু, পীতজ্বর, চিকুনগুনিয়ার মতো রোগের বিস্তার বাড়বে। কারণ এই দু’টি প্রজাতিই জিকা, ওয়েস্ট নাইল ভাইরাসসহ অন্যান্য রোগের ভাইরাসের সরাসরি বাহক।’
২০১৩ সালে ইউরোপের আটটি দেশে ১১৪টি অঞ্চলে প্রথম এডিস মশার এই দু’টি প্রজাতি শনাক্ত হয়। চলতি বছর ১৩টি দেশের ৩৩৭টি এলাকায় দু’টি প্রজাতি শনাক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইসিডিসির প্রতিবেদনে।
ইসিডিসির পরিচালক আন্দ্রেয়া অ্যামন মার্কিন বার্তাসংস্থা এপিকে বলেন, ‘যদি এডিস মশার এই দুই প্রজাহির বিস্তার অব্যাহত থাকে, সেক্ষেত্রে সামনের দিনগুলোতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও পীতজ্বরে আক্রান্ত রোগী এবং এসব রোগে মৃত্যুর সংখ্যাও বাড়বে। আমাদের এখন উচিত মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
আন্দ্রেয়া অ্যমন বলেন—পানি জমতে না দেওয়া, পরিবেশবান্ধব কীটনাশক ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি, ঘুমানোর সময় মশারির ব্যবহার, শরীরের অধিকাংশ অংশ ঢেকে রাখে— এমন পোশাক পরিধান ও মশা নিরোধক ওষধি মলম/ক্রিম/ লোশন ব্যবহারের মাধ্যমে এই ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
এক সময় ম্যালেরিয়াকে সবচেয়ে বিপজ্জনক ও প্রাণঘাতী মশাবাহিত রোগ বলে বিবেচনা করা হতো। তবে বর্তমানে সবচেয়ে বিপজ্জক মশাবাহিত রোগের তালিকায় শীর্ষে রয়েছে ডেঙ্গু। এই রোগে আক্রান্তদের ৮০ শতাংশই মৃদু উপসর্গে ভোগেন, তবে বাকি ২০ শতাংশের জীবন সংশয় দেখা দেয় এবং এই রোগের কোনো সুনির্দিষ্ট ওষুধ বা টিকা নেই।
সূত্র : এপি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









