জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়েছে। এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়া’। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান আর শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা ও সুচন্দা।
চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য এবার ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ প্রদানের ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে আরও জানানো হয়েছে, এ বছর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু, ছবি ‘ন ডরাই’। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু। তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ অভিনয়ের জন্য তার হাতে এই পুরস্কার উঠতে যাচ্ছে। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন নারগিস আকতার, ছবি ‘মায়া দ্য লস্ট মাদার’।
খল চরিত্রের জন্য ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ‘সাপলুডু’র জন্য তার এই পুরস্কার। এবার সেরা সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী, সেরা গায়ক মৃণাল কান্তি দাস আর সেরা গায়িকা মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী পুরস্কার পাচ্ছেন।
অন্যদিকে, শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার হিসেবে তানভীর তারেক ও প্লাবন কোরেশী, সেরা গীতিকার হিসেবে কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে চুড়ান্ত করা হয়েছে।
এবার চমক দেখিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক। ‘মায়া- দ্য লস্ট মাদার’ ছবিটি এ বছর সর্বোচ্চ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। আর ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’ এবং তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি।
শিগগিরই জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও








