জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকাইচি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
সানায়ে তাকাইচি।
জাপান এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। কারণ দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে এসেছেন সানায়ে তাকাইচি। তিনি বর্তমানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর নেতৃত্ব নির্বাচনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। জাপানে নারী নেতৃত্ব এখনও বিরল, তাই এই নির্বাচন রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
আগামী ৪ অক্টোবর এলডিপির নেতৃত্ব নির্বাচনী ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে সানায়ে তাকাইচি এবং কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। গত বছর বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কাছে রানঅফ রাউন্ডে অল্পের জন্য হেরে যান তাকাইচি। এবার যদি তিনি দল এবং সংসদীয় ভোটে জয় পান, তবে তিনিই হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্বাচনের প্রেক্ষাপটে দেশটিতে লিঙ্গ সমতার সীমিত অগ্রগতির মধ্যে এটি একটি যুগান্তকারী ঘটনা হবে।
তাকাইচি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে অনুপ্রেরণা হিসেবে মানেন। যদিও আগে তিনি নারী অধিকারের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন না। সম্প্রতি তিনি বেবিসিটার ফি আংশিক কর-ছাড়যোগ্য করার প্রস্তাব দিয়েছেন এবং শিশু পরিচর্যা পরিষেবা প্রতিষ্ঠানগুলোর জন্য কর ছাড় দেওয়ার প্রস্তাব এনেছেন। ব্যক্তিগত জীবনে তিনবার নার্সিং ও কেয়ারগিভিং-এর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকাইচি সমাজে এমন পরিবর্তন চান, যাতে সন্তান লালন-পালন বা যত্নের কারণে নারীদের চাকরি ছাড়তে না হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার দৌড় ‘গ্লাস ক্লিফ’ পরিস্থিতির প্রতিফলন—যেখানে সংকটের সময়ে নারীদের নেতৃত্বে ঠেলা হয়, ব্যর্থতার ঝুঁকি থাকা সত্ত্বেও। এলডিপি বর্তমানে সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ক্ষমতায় আছে। ফলে নতুন প্রধানমন্ত্রীকে আইন, বাজেট ও অর্থনৈতিক প্যাকেজ পাসে বিরোধী দলের সঙ্গে কঠিন সমঝোতায় যেতে হবে।
নাগোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোকো তাকেদা বলেন, যদি তাকাইচি ব্যর্থ হন, মানুষ বলবে—আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তখন তাকাইচিকে গ্লাস ক্লিফ থেকে ফেলে দেওয়া হবে এবং তিনি আর উপরে উঠতে পারবেন না।
তিনি আরও উল্লেখ করেন, শিনজিরো কোইজুমির পেছনে তার বাবা, সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির সমর্থন থাকলেও তাকাইচির এমন পারিবারিক রাজনৈতিক প্রভাব নেই, যা তার জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে।
তথ্যসূত্র : বিবিসি
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







