জামরুল খাওয়ার উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
দেশি ফলের মধ্যে অন্যতম হলো জামরুল। মিষ্টি স্বাদের জন্য এটি অনেকের পছন্দের হলেও আম, কাঁঠাল, লিচুর তুলনায় কিছুটা কম পরিচিত। সঠিক পুষ্টির জন্য মৌসুমী সব ধরনের ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শহুরে শিশুদের কাছে দেশীয় ফল জনপ্রিয় করে তুলতে হবে আমাদেরকেই। জামরুল কম সময়ের জন্য বাজারে পাওয়া যায়। তাই এই ফলের মৌসুমে জামরুল খাওয়ার অভ্যাস করুন। চলুন জেনে নেওয়া যাক জামরুল খাওয়ার উপকারিতা-
অসুখ সারাতে
নানা গুণে ভরা জামরুল বিভিন্ন অসুখের ঘরোয়া সমাধান হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই ফলের রস ব্রেইন ও লিভারের জন্য বেশ উপকারী। জামরুলের পাশাপাশি এর বীজ ও ফুল উপকারী। জামরুলের ফুল খেলে তা জ্বর কমাতে কাজ করে এবং ডায়রিয়া উপশমে এই ফলের বীজ খাওয়া হয়।
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য
যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য একটি উপকারী ফল হলো জামরুল। মিষ্টি ও রসালো এই ফলের আছে ব্যথা উপশমকারী গুণ। জামরুলে পাওয়া যাবে ফেনোলিক্স, ফ্ল্যাভোনয়েডস ও অনেক অ্যান্টিঅক্সিড্যান্ট যৌগ। তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে এই ফল খেতে পারেন।
রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে
যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা নিয়মিত জামরুল খেতে পারেন। সেইসঙ্গে এটি লিভার সুস্থ রাখতেও কাজ করে। জামরুলে থাকা বিভিন্ন উপকারী উপাদান রক্ত থেকে সোডিয়াম দূর করতে সাহায্য করে।
হজমে সহায়ক
জামরুল অ্যান্টিমাইক্রোবিয়াল গুণসম্পন্ন ও ফাইবারে সমৃদ্ধ। সুস্বাদু এই ফল ভালো হজমে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেস, ইনফ্লেম্যাশন, গলার সংক্রমণ, স্কার্ভি, হাঁপানি, ব্রঙ্কাইটিসসহ একাধিক অসুখ সারাতে কাজ করে জামরুল। তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে জামরুল খান।
জামরুল ইংরেজি কী?
পরিচিত এই ফলে ইংরেজি প্রতিশব্দ জানা নেই অনেকেরই। ইংরেজিতে একে রোজ অ্যাপেল বলা হয়। জামরুল সাদা ছাড়াও লাল-গোলাপি রঙের হয়ে থাকে। সেজন্য এই নামে ডাকা হয়। এর মসৃণ ত্বকের জন্য ওয়্যাক্স অ্যাপলও বলা হয়। এই ফলে পানির পরিমাণ বেশি তাই ওয়াটার অ্যাপল নামে ডাকা হয়।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








