জামালপুরে ভোট চাইলেন প্রধানমন্ত্রী
আপডেট: ০৭:৪৬ এএম, ১১ অক্টোবর ২০১৩ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
জামালপুর : নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমান শাসনামলে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য তিনি জামালপুরবাসীকে অনুরোধ করেন।
বৃহস্পতিবার বিকেলে জামালপুরের ইসলামপুর পৌরসভা মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি ভোট চান।
আগামীতে নির্বাচিত হলে আরও ব্যাপক উন্নয়ন করতে পারবেন বলে এ সময় প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমাদের নির্বাচনী ওয়াদা ছিল যুদ্ধাপরাধীধের বিচার করা, আমরা বিচার শুরু করেছি। রায় শুরু হয়েছে।
জনসভায় তিনি জানান, নদী ভাঙন রোধে নদী শাসনসহ ড্রেজিং করা হয়েছে। বঙ্গবন্ধু সেতুতে রেল লাইন সংযোজন করা হয়েছে। সেখান থেকে ইসলামপুর পর্যন্ত ট্রেন লাইন নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ কৃষক-শ্রমিক মেহনতি মানুষের সেবক। আমরা কৃষক-শ্রমিকের জীবনমান উন্নয়নে কাজ করেছি। ভালভাবে বেঁচে থাকার জন্য শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। চাকরির বয়স বাড়িয়েছি।
এ জনসভায় যোগ দিতে এসে দেওয়ানগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি তার আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ইসলামপুর উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার সমাবেশসহ দলীয় কর্মসূচিতে আগামী নির্বাচনে তার দলের প্রতীক নৌকায় ভোট চেয়ে ক্যাম্পিং করছেন। তারই অংশ হিসেবে তিনি জামালপুর আসেন।
১০ অক্টোবর’২০১৩
জামালপুরে ভোট চাইলেন প্রধানমন্ত্রী
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস