জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায়ের পথে থাকতে চাই : কনকচাঁপা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
কনকচাঁপা
আজ মঙ্গলবার কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার জন্মদিন। ১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর আজকের এই দিনে জন্ম গ্রহণ করেন তিনি। সুরের ইন্দ্রজালে মানুষকে মুগ্ধ করেছেন তিনি। এবার ৪৯ এ পা রাখলেন কনকচাঁপা। জন্মদিনে দোয়া চাইলেন সবার কাছে যাতে জীবনের শেষ দিন পর্যন্ত সুরের সাথে ন্যায়ের পথে ভালো কাজের সাথে থাকতে পারেন।
কনক চাঁপা তার ফেসবুকে লিখেন, এ বছর আমি উনপঞ্চাশ এ পা রাখবো। কর্মহীন দীর্ঘজীবন আমার খুবই অপছন্দ। জীবনের শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকতে চাই, সুরের সাথে ন্যায়ের সাথে ভালো কাজের সাথেই থাকতে চাই। আরো ভালো কিছু কাজ করতে চাই। এই আমার বড় ইচ্ছা। মৃত্যুর পর শহীদ মিনারে যেতে চাইনা একদমই। মসজিদের পাশে কবর চাই এটাও আরেকটি সুপ্ত ইচ্ছা।
তিনি লিখেন, প্রতিটি কর্মদিবসই আমার জন্মদিন। কাজের মাঝেই এবং কাজের জন্যই আমার জন্ম। আমি একজন আপাদমস্তক কন্ঠশ্রমিক। আমি কখনোই আমার জন্মদিন এবং মৃত্যু দিন পালন করা হোক এ আমি চাই না।
তিনি আরো জানান, জন্মদিন! সবাই একটা নির্দিষ্ট তারিখে জন্ম নেয়। কারো বাবা-মা সে তারিখ মনে রাখে, কারো বাবা-মা জন্ম দিয়ে বাচ্চা লালন করার তাগিদে সেই তারিখ ভুলে যান। আমি সৌভাগ্যবান কারণ আমার বাবা সে তারিখটি সযত্নে নিজ ডায়েরির পাতায় লিপিবদ্ধ করেছেন, আলহামদুলিল্লাহ।
কিন্তু সেই তারিখে কেক কেটে মোম জ্বালিয়ে স্বজনদের দাওয়াত করে উৎসব পালনের রেয়াজ আমাদের পরিবারে ছিল না। যখন কিশোরী হয়ে উঠছিলাম তখন দুয়েক বছর বান্ধবীদের ডেকে মা পায়েস চানাচুর কেক নুডলস কলা দিয়ে আপ্যায়ন করেছিলেন বটে। এরপরই বিয়ে হয়ে গেলো সেই কিশোরী থাকতেই। স্বামী একজন মিউজিক ডিরেক্টর। বলা যায় দুজনই বেকার। গান গাওয়ার জন্য বিটিভি, বাংলাদেশ বেতারে যাওয়ার রিক্সা ভাড়া জোটানোও ভয়াবহ কঠিন কাজ ছিল। জীবন বাঁচাতে জীবিকার পেছনে ছুটতে ছুটতে এই কিশোরী তখন দুই বাচ্চার মা। তবুও গান গেয়ে যেভাবে মানুষের মনে নিজ পরিচয় নিয়ে দাঁড়িয়েছিলাম তাতে এখনকার যুগ হলে স্টার হয়ে যেতাম। ইউটিউব এ ভিউ কোটির ঘর ছাড়িয়ে যেতো কিন্তু কখনোই বুঝতে সক্ষম হইনি যে আমার গান মানুষ শোনে বা আমি জনপ্রিয় কেউ।
এই সঙ্গীতশিল্পী মনে করেন যে মহামানব হযরত মুহাম্মদ (স.) এর জন্য এই পৃথিবীর জন্ম তার জন্মদিন মৃত্যু দিবস পালন যেখানে নিয়ম নাই সেখানে আর কারো জন্মদিবস পালন অর্থহীন। যদিও সেপ্টেম্বর মাস এবং এগারো সংখ্যা তার খুবই প্রিয়।
তিনি লিখেন, হাজার হলেও আমি মানুষ, নিজেকে ভালবাসি, তাই হয়তো এর বাইরে যাওয়ার সাধ্য আমার নাই।
জন্মদিনের প্রতি আলাদা কোন দুর্বলতা নেই উল্লেখ করে তিনি বলেন, আমি কোন সেলেব্রিটি বা তারকা নই যে আমার জন্ম তারিখ কাউকে মনে রাখতে হবে। বাংলাদেশের সাংস্কৃতিক জগতের উন্নতি করার জন্য আমি গান গাইনি, আমি গান গেয়েছি নিজের জীবিকার তাগিদে তাই দেশের মানুষের কাছে সুশীল সমাজের কাছে, সরকারের কাছে আমার কোনই চাওয়া নেই, আক্ষরিক অর্থেই এক ফোঁটাও চাওয়া পাওয়া নেই। জন্মদিন তো দূরের কথা।
কনক চাঁপার বাবার নাম আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় কনক চাঁপা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে কনক চাঁপা সমান পারদর্শী। তিনি ৩২ বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম।
গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাঁপার সুখ্যাতি রয়েছে। ২০১০ সালের অমর একুশে বইমেলায় ‘স্থবির যাযাবর’, ২০১২ সালের অমর একুশে বইমেলায় মুখোমুখি যোদ্ধা ও ২০১৬ সালের অমর একুশে বইমেলায় মেঘের ডানায় চড়ে নামে তিনটি বই প্রকাশিত হয়েছে কনক চাঁপার।
কনকচাঁপা বিখ্যাত কন্ঠশীল্পি বশীর আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীতসহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন।
কনক চাঁপার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোমাকে চাই শুধু তোমাকে চাই, ভাল আছি ভাল থেকো, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় (খালিদ হাসান মিলুর সাথে), আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার, তোমায় দেখলে মনে হয়, আকাশ ছুঁয়েছে মাটিকে, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, তুমি আমার এমনই একজন উল্লেখযোগ্য।
গানের জন্য রুমানা মোর্শেদ কনক চাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি বাচসাস চলচ্চিত্র পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কারসহ আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া






