জুলাই সনদ সই ১৭ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৮ এএম, ১২ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
জনগণের অংশগ্রহণ বাড়াতে দুই দিন পিছিয়েছে জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) ছুটির দিনে সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান হবে।
শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকার প্রধানের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে জানানো হয়েছিল, জুলাই সনদ সই অনুষ্ঠান হবে ১৫ অক্টোবর। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, এখনও কিছু কাজ বাকি থাকায় স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে।
বড় আয়োজনে জুলাই সনদ সই অনুষ্ঠান করতে চায় অন্তর্বর্তী সরকার। সংলাপে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দল ও জোট এই সনদে সই করার কথা রয়েছে। সনদে সংস্কারের ৮৫টি সিদ্ধান্ত থাকছে। সনদ সইয়ের পর হবে গণভোট। যদিও সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক মতবিরোধ রয়েছে।
বিএনপি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনসহ ৯টি সংস্কারে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে। দলটির অবস্থান হলো- নির্বাচনের দিনে গণভোট হবে। গণভোট হবে নোট অব ডিসেন্টসহ। আগামী নির্বাচনে জয়ী দল, নোট অব ডিসেন্টসহ সংস্কার করতে পারে।
জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল পুরো সনদের ওপর গণভোট চায়। তাদের অবস্থান হলো- দলের নোট অব ডিসেন্টের তুলনায় জনগণের রায় ঊর্ধ্বে। সনদ অনুমোদনে আগামী নভেম্বরে গণভোট হতে হবে। সনদ অনুযায়ী হবে সংসদ নির্বাচন।
কমিশন সূত্র জানিয়েছে, এসব মতবিরোধ দূর করে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে। অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করছি এবং এটি রাজনৈতিক দলগুলোকে জানাতে হবে। তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হবে। সেই কারণেই শুক্রবার পর্যন্ত সময় নেওয়া হয়েছে।
ঐকমত্য কমিশনে সমন্বয়কের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছানো হয়েছে। ছুটির দিনে বড় আয়োজনে উৎসব করে সনদ সই হবে। জনগণের অংশগ্রহণ থাকবে এতে।
যমুনার বৈঠকে সিদ্ধান্ত হয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











