জেল থেকে বের হয়ে যা বললেন আল্লু অর্জুন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
হায়দরাবাদে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।
এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেখানে তার আবেদন মঞ্জুর হয়েছে।
আল্লুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুন বলেন, ‘নারীর মৃত্যুর ঘটনায় আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।’
দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব উল্লেখ করে অভিনেতা বলেন, ‘পরিবারের প্রতি আমি সমব্যথিত। পুরো ঘটনায় খুবই শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব।’
এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন স্বামী ভাস্কর। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই।’
উল্লেখ্য, নারীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছেন আল্লু। এই ঘটনার তার পরিবারকে অভিনেতা ২৫ লাখ টাকাও দেওয়ার আশ্বাস দিয়েছেন। আর আহত শিশুর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










