জৌতি আলো ছড়াতে চান পরের ম্যাচগুলোতেও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে বাছাই পর্বের প্রথম ম্যাচে আবুধাবি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে সালমা-জৌতিরা।
টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার শামিমা সুলতানার ব্যাটে শুরুটা হয় দুর্দান্ত। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ১৬ (১৬) রানে ফিরলে শামিমার সঙ্গে অধিনায়ক নিগার সুলতানা জুটি গড়েন ৬২ (৬১) রানের।
শামিমা ৪০ বলে ৪৮ রান করে ফিরলেও জৌতি তুলে নেন ৫৬ ম্যাচ পর ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। যদিও দুর্বল মালদ্বীপের বিপক্ষে ছিল একটা শত রানের ইনিংস।
টাইগ্রেস অধিনায়কের ৫৩ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংসে ৪ উইকেটে ১৪৩ রান তোলে বাংলাদেশ।
ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রাখা জৌতি আলো ছড়াতে চান সামনের ম্যাচগুলোতেও। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখতে পেরেছি, এ জন্য আমি অনেক বেশি আনন্দিত। সবসময়ই চেষ্টা করি, দলে নিজের ভূমিকা যেন ঠিকঠাক পালন করতে পারি। আমার কাছে মনে হয় কিছুটা আজকে করতে পেরেছি। আশা করি, পরের ম্যাচগুলোতেও নিজের দায়িত্ব পালন করব।’
বাংলাদেশের দেওয়া লক্ষ্য টপকাতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড। সানজিদা আকতারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার গ্যাবি লুইস।
আরেক ওপেনার ৩৩ (৩২) রানের মাথায় সালমা খাতুনের থ্রোতে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। মিডল অর্ডারে অধিনায়ক লাউরা ডিলানি ২৮ আর ইমিয়ার রিচার্ডসনের ২৬ বলে ৪০ রানের ইনিংস ছাড়া বাকিরা ব্যর্থ হন দশ রানের কোঠা পার করতেও। ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রানে অল-আউট হয় আয়ারল্যান্ড।
বাংলাদেশের পক্ষে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা খাতুন। ২টি করে উইকেট নেনে সানজিদা আকতার ও নাহিদা আকতার।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






