জ্বর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অ্যান্টিবায়োটিক নয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ৯ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ফলে একটু জ্বর হলেই আতঙ্কিত হয়ে অনেকে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করছেন। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে রোগীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। জ্বর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অ্যান্টিবায়োটিক সেবন করতে নিষেধ করেছেন তারা।
এর আগে শনিবার (৮ জুলাই) দেশে একদিনে রেকর্ড ৮২০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময় মৃত্যু হয়েছে দুইজনের।
বিশেষজ্ঞরা আরও বলেন, এখন সর্দি জ্বর হলেই রোগীরা অস্থির হয়ে যান। ফার্মাসিস্ট ও চিকিৎসকরাও অ্যান্টিবায়োটিক ওষুধ দেন। রোগটি সাধারণ জ্বর নাকি ডেঙ্গু, শনাক্ত করেন না। অবশ্যই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে চিকিৎসা করাতে হবে। ডেঙ্গু ধরা পড়লে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। না হলে মৃত্যুঝুঁকি থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ভাইরাস জ্বরের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা নেই। যতক্ষণ পর্যন্ত না সেখানে নিশ্চিত ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ভাইরাস জ্বরে অ্যান্টিবায়োটিক সেবন কোনো উপকারে আসবে না। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে শরীরের উপকারী ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হবে। এসময় তিনি সাধারণ জ্বরেও ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন।
ইমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, অনেকের ডেঙ্গু পজিটিভ হলেও প্রথমে শনাক্ত হচ্ছে না। হয়তো ওষুধ খেয়ে সাময়িকভাবে জ্বর কমেছে। কিন্তু রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ না খাওয়ায় উলটো ফল হচ্ছে। ডেঙ্গুর সঙ্গে যখন সেকেন্ডারি ইনফেকশন দেখা দেয় (কোমরবিডিটি বা মাল্টি সিস্টেম ইনফ্লামেট্রি) তখন চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিতে পারেন। তবে জ্বর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অ্যান্টিবায়োটিক খাওয়া একেবারেই উচিত নয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



