জয়পুরহাটে আজও তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
জয়পুরহাট জেলায় আজ শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছী আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। গত সাত দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে ।
স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ বের্যবেক্ষক হামিদুল হক আজ শনিবার সকালে জানান, শনিবার সকাল ৭ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, গত সাত দিন ধরে জয়পুরহাট ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস উঠা নামা করছে।
বদলগাছি আবহাওয়া অফিস জয়পুরহাটের কাছাকাছি এলাকা এ জন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। এ বছরে এ প্রথম জয়পুরহাটে সর্বনিন্ম তাপমাত্রা ৭.৫ ও ৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলো।
ঘন কুয়াশার সাথে শৈত্য প্রবাহে মাঘের হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত ও জবুথবু হয়ে পড়েছে মানুষ। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে শিশু থেকে বৃদ্ধ সবার নাজেহাল অবস্থা। শীতের তীব্রতায় গরম কাপড়ের দোকান গুলোতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ছিন্নমূল খেটে খাওয়া সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের জন্য জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলার উপর দিয়ে বয়ে চলা শৈত্য প্রবাহের ফলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সরকারের ঘোষণা অনুযায়ী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানান, জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন মন্ডল।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







