জয়পুরহাটে ব্যাপকহারে সবজি চাষের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে এই মৌসুমে নিবিড় ফসল উৎপাদন কর্মসূচির আওতায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রোপা আমন ধান কাটা-মাড়াইয়ের সঙ্গে সঙ্গে শাক সবজি চাষের প্রস্তুতি সম্পন্ন করেন জেলার পাঁচ উপজেলার কৃষকরা।
এই জেলায় এবার ৫ হাজার হেক্টর জমিতে শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন। যা জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়ে থাকে।
জয়পুরহাটে চাষ হওয়া শাক সবজির গুলোর মধ্যে রয়েছে ফুলকপি, বাধাকপি, মূলা, বেগুণ, ঢেঁড়শ, টমেটো, লালশাক, পুঁইশাক, জগন্নাত শাক, সবুজশাক, ডাটা, পালং শাক, সিম, বরবটি, লাউ, পেঁপে, গাজর, শিম, করোলা, ধনিয়া পাতা, শসা ইত্যাদি উপজেলা ভিত্তিক শাক সবজি চাষের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ২ হাজার হেক্টর, পাঁচবিবিতে ২ হাজার ১০ হেক্টর, আক্কেলপুরে ৪ শ ৩০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ৩ শ হেক্টর ও কালাই উপজেলায় ২ শ ৬০ হেক্টর জমি।
২০২৩-২৪ রবি মৌসুমে জেলায় শাক সবজি চাষ সফল করতে কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।
জয়পুরহাট জেলায় ইতোমধ্যে আগাম জাতের সবজিসহ ২ হাজার ৪ শ ৫২ হেক্টর জমিতে শীত কালীন শাক সবজি চাষ সম্পন্ন হয়েছে। বাজারে আগাম জাতের সবজি উঠতে শুরু করেছে। এবার আগাম জাতের শাক সবজিতে দাম ভাল পাওয়ায় কৃষকরা খুশি বলে জানান রাহেলা পারভীন ।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি