জয়ার নতুন সিনেমা, দেখা যাচ্ছে যেসব প্রেক্ষাগৃহে
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৭ মে ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
পাঁচ বছর আগে, করোনাকালে যখন পৃথিবী থমকে গিয়েছিল, ঠিক তখনই শুরু হয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। আজ (১৬ মে) দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। ‘জয়া আর শারমিন’ আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার।
‘জয়া আর শারমিন’ গল্প প্রসঙ্গে পরিচালক পিপলু আর খান জানিয়েছেন, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেন এক ছোট্ট জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্ক। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান সিনেমাটি।
সিনেমাটি নিয়ে জয়া আহসান বললেন, ‘দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা। কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে।’
শুটিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ওই সময়টাকে ধরে রাখার জন্য কাজটি করেছি। নিরাপত্তা নিশ্চিত করেই শুটিং করেছি। যারা সিনেমাটি দেখবেন করোনার সময়ে ফিরে যাবেন।
জয়া আহসান আরও বলেন, তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি। করোনার সময় সব বন্ধ ছিল। শুটিং করা সহজ ছিল না। তারপরও আমরা সিদ্ধান্ত নিলাম যে ‘জয়া আর শারমিন’ সিনেমার শুটিং করার। শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন করি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জয়ার নতুন সিনেমা, দেখা যাচ্ছে যেসব প্রেক্ষাগৃহে‘জয়া আর শারমিন’ সিনেমার একটি দৃশ্য
সিনেমাটি আজ থেকে দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী) এবং সীমান্ত সম্ভারে (ঝিগাতলা)। প্রতিদিন ৮টি করে প্রদর্শনী থাকছে সিনেমাটির। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, দর্শক ফিডব্যাকের ওপর শোয়ের সংখ্যা বাড়তে-কমতে পারে। এদিকে কেরানীগঞ্জের লায়নে সিনেমাটি চলবে প্রতিদিন তিনটি করে শো।
মাত্র ১৫ দিনে, মহামারির কঠিন সময়ের মধ্যে সীমিত একটি দল নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, মোহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। যৌথভাবে সিনেমা গল্প ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসান।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









