টঙ্গীতে ট্রেনে হামলা-ছিনতাই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ ট্রেনটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এ সময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করেন। কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকসহ (টিটিই) বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) এ ঘটনা ঘটে।
ট্রেনের টিটিই বলেন, আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পাথর ছোড়াছুড়ি দেখে দরজা বন্ধ করে দিই। পরে জানালার পাশ দিয়ে ছুরি দিয়ে আমাকে আঘাত করা হলে হাতে ক্ষত হয়।
ট্রেনের এক যাত্রী বলেন, ট্রেনটি আউটার সিগন্যালে দাঁড়িয়ে গেলে এক যাত্রী প্রাকৃতিক কাজ সারতে নিচে নামেন। তিনি যখন প্রাকৃতিক কাজ সারছিলেন তখন জঙ্গল থেকে তিনজন ছেলে ছুরি দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। এরপর তারা ট্রেনে ইটপাথর মারতে থাকে। এ সময় অনেকেই আহত হন।
টঙ্গী রেলওয়ে জংশনের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম বলেন, আউটার সিগন্যালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর জানতে পারি কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিছু বগিতে ঢুকতে না পেরে ইটপাটকেল নিক্ষেপ করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেনটি স্টেশনে নিয়ে আসি। তারা ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটিয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, ৯৯৯-এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় আহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল