টাইগারদের নতুন অধিনায়ক লিটন!
স্পোর্টস ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ এএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে গত রোববার দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্বমঞ্চে ৯ ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে লাল-সবুজরা। এমনকি এক যুগ পর বৈশ্বিক মহারণে জায়গা করে নেওয়া অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষেও শোচনীয় পরাজয় দেখেছে সাকিব সাকিব।
এদিকে বিশ্বকাপে পাড়ি জমানোর আগেই সাকিব জানিয়েছিলেন, বৈশ্বিক এ আসরের পরই নেতৃত্বের ভার ছেড়ে দেবেন তিনি। তাই আগামীতে কে পড়ছেন অধিনায়কত্ব স্মারক ও সেটাই এখন প্রশ্ন।
অন্যদিকে সাকিব তিন সংস্করণেই নেতৃত্বভার সামলাবেন কি না, তা-ও নিশ্চিত না। তবে ৫০ ওভারের ফরম্যাটে সাকিব যে আর থাকছেন না, সেটা নিশ্চিতই।
বিশ্বকাপের অধ্যায় চুকিয়ে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। এ ছাড়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে।
দুই ম্যাচ সিরিজের এ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ স্কোয়াডে এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের সঙ্গে রাচিন রবীন্দ্র ও ইশ সোধির মতো একাধিক স্পিনার রয়েছেন। তবে এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর আসন্ন এই সিরিজে কে হবেন টাইগার দলপতি, তা নিয়েই চলছে নানান জল্পনা-কল্পনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, সাকিবের অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন। জবাবে টিটুর দাবি, সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন দায়িত্ব।
তার (টিটু) ভাষায়, সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, সেই পর্যন্ত সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন, এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
এদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তাসকিনের সার্ভিস মিস করবে বাংলাদেশ। এই সিরিজে তাসকিন ছাড়াও থাকছেন না ওপেনার তামিম ইকবাল। এই সিরিজের প্রথমটিতে থাকছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পেয়ে আসর থেকে ছিটকে যান বাংলাদেশের অধিনায়ক। তবে দ্বিতীয় টেস্ট দিয়ে তিনি মাঠে ফিরতে পারেন।
ইনজুরির কারণে থাকবেন না আরেক পেসার এবাদত হোসেনও। যে কারণে বেশ দুর্বল হয়ে পড়বে লাল-সবুজের পেস ইউনিট। তাই সবকিছু বিবেচনায় শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজাদের সঙ্গের তরুণ পেসার হাসান মাহমুদকেও টেস্ট বোলিংয়ে যোগ করা হতে পারে।
বিসিবি সূত্র বলছে, এ রকমই পরিকল্পনা নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের। তবে টেস্টের জন্য তরুণ পেসারও খোঁজা হচ্ছে। টেস্টের পেস ইউনিটে বিকল্প বাড়াতেই এ উদ্যোগ।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন











