টোকিও চলচ্চিত্র উৎসবে রুনা খানের বাজিমাত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৩০ জুন ২০২৫ সোমবার
টোকিও চলচ্চিত্র উৎসবে রুনা খানের বাজিমাত
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’ টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ সেরা পুরস্কার জিতে নিয়েছে।
এর আগে নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবেও এ সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় ‘নীলপদ্ম’।
দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবনকাহিনি, সামাজিক পরিচয় আর অধিকারের গল্প নিয়ে নির্মিত ‘নীলপদ্ম’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রুনা খান।
এ অভিনেত্রীর ‘নীলপদ্ম’ সিনেমা ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়া ‘পাপ কাহিনীতেও দেখা গেছে অভিনেত্রীকে।
এদিকে গত শনিবার (২৮ জুন) জাপানের ‘টোকিও লিফট অব ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য ‘নীলপদ্ম' সিনেমার পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে নির্মাতা তৌফিক এলাহী বলেন, টোকিও লিফট অব ফেস্টিভ্যালের সিলেকশনে ছিল ‘নীলপদ্ম’। জুরিরা সিনেমাটিকে নানাভাবে বিচার-বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সব আপডেটই ই-মেইলে পাচ্ছিলাম।
তিনি বলেন, কিন্তু এটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পাবে, সেটি কখনো ভাবিনি। ‘নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ।
তৌফিক এলাহী বলেন, কর্তৃপক্ষ আমাকে ই-মেইলযোগে আগেই বিষয়টি জানিয়েছিল। কিন্তু ই-মেইল চেক করতে দেরি হলো বলে বিষয়টি এখন জানাতে পারছি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান।
নির্মাতা বলেন, এটি শুধু আমার একার প্রাপ্তি নয়, এ সিনেমার আর্টিস্ট, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।
উল্লেখ্য, অভিনেত্রী রুনা খান ছাড়াও আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ। এটি বর্তমানে প্রদর্শিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








