ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানালেন কমলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। এরমাধ্যমে ট্রাম্পের কাছে নিজের পরাজয় মেনে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টির কমালা।
তার নির্বাচনী ক্যাম্পেইনের এক কর্মকর্তা জানিয়েছেন, ফোনকলের মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছেন কমলা। এছাড়া ট্রাম্পকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হয়ে ওঠারও আহ্বান জানিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।
বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন কমলা। সেখানে আনুষ্ঠানিকভাবে নিজের পরাজয়ের ঘোষণা দেবেন তিনি।
ট্রাম্প কবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন?
নির্বাচন হয়েছে গতকাল মঙ্গলবার। তবে ট্রাম্প কাল-পরশু, এক সপ্তাহ বা এক মাস পরও ক্ষমতা গ্রহণ করবেন না। প্রেসিডেন্টের দায়িত্ব পেতে তাকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত।
ওইদিন আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এছাড়া ওইদিনই প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজে ওঠবেন। অপরদিকে হোয়াইট হাউজ ছেড়ে চলে যাবেন জো বাইডেন।
শপথ গ্রহণের আগে ইলেক্টোরাল কলেজের প্রক্রিয়াটি শুরু হবে। জনসংখ্যার ভিত্তিতে রাখা ইলেক্টোরাল কলেজের মাধ্যমেই মুলত প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। যে প্রার্থী যে রাজ্যে সর্বোচ্চ ভোট পান তিনি ওই রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পেয়ে থাকেন। আগামী ১৭ ডিসেম্বর বৈঠকের মাধ্যমে ইলেক্টোরাল কলেজ ভোটের বিষয়টি চূড়ান্ত করা হবে।
এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার নতুন সদস্যরা ২০২৫ সালের ৬ জানুয়ারি বৈঠকে বসবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা ও নতুন প্রেসিডেন্টের নাম চূড়ান্ত করা হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











