ট্রুডোকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেয়ায় জাস্টিন পিয়ের জেমস ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রীকে পাঠানো এক পত্রে বলেন, আপনার দেশের জনগণ আপনার নেতৃত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতি আস্থা ব্যক্ত করেছে।
প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ট্রুডোর পিতা কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর গুরুত্বপূর্ণ সমর্থনের কথা স্মরণ করেন।
শেখ হাসিনা বলেন, প্রয়াত পিয়ের ট্রুডো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যৌথভাবে প্রতিষ্ঠিত ভিত্তি আমাদের মধ্যকার সম্পর্কের নির্দেশনা হিসেবে কাজ করছে।
তিনি বলেন, ঢাকা ও অটোয়ার মধ্যে আর্থ-সামাজিক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতাসহ অন্যান্য খাতে গতিশীল সম্পর্ক বিরাজ করছে। তিনি কানাডাকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতার মাধ্যমে কানাডা বাংলাদেশের জীবনযাত্রার মানোন্নয়নে অবদান রাখছে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীর মামলায় ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের প্রতি আপনার সমর্থনেরও প্রশংসা করছি।
রোহিঙ্গা সমস্যা সমাধানে ট্রুডোর ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আপনার দায়িত্বভার গ্রহণে আমরা আশাবাদী যে এই সংকটপূর্ণ সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ কানাডার কাছ থেকে অব্যাহত সমর্থন ও সহযোগিতা পাবে।
প্রধানমন্ত্রী বলেন, এই আনন্দঘন দিনে আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক উচ্চ মাত্রায় উন্নীত হবে বলে আমি আশা প্রকাশ করছি।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






