ট্রেন দেখতে গিয়ে কক্সবাজারে ভাই-বোনের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখে ফেরার পথে বাসের ধাক্কায় শিশু বয়সী দুই ভাই-বোন নিহত এবং এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানান মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইকবাল বাহার মজুমদার।
নিহতরা হল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার আব্দুর রহমান (৭) ও সাবা (৯)। তারা দুই জন উলুবনিয়া গ্রামের প্রবাসী নাছির উদ্দীনের সন্তান। আহত শিশু নুসরাত (৮) তাদের চাচাতো বোন ও আব্দুল গফুরের কন্যা।
স্থানীয়দের বরাতে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, আজ সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার স্থানীয় কিছু সংখ্যক শিশু কক্সবাজারগামী ট্রেন দেখতে রেললাইনে গিয়েছিল। তারা ট্রেন দেখে ফেরার পথে রাস্তার পার হওয়ার সময় কক্সবাজারমুখি শ্যামলী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু এবং দুই শিশু আহত হয়।
পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
এসময় চালক দুর্ঘটনা কবলিত বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এতে সড়কের উভয় পাশে যানজট লেগে যায়। পরে পুলিশ বিরুদ্ধ জনতাকে বুঝিয়ে শান্ত করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








