ডাচদের বিপক্ষে বড় জয় ভারতের, স্বস্তি সাকিবরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ পিএম, ১২ নভেম্বর ২০২৩ রবিবার
ভারতের পাহাড়সম রানের নিচে চাপা পড়লো ডাচবাহিনি।
শেষ পর্যন্ত ভারতের পাহাড়সম রানের নিচে চাপা পড়লো ডাচবাহিনি। ১৬০ রানের বিশাল ব্যবধানে তাদের হারিয়েছে বিরাট কোহলিরা। এবারের আসরে এটা রোহিত শর্মার দলের টানা নবম জয়।
আজ রবিবার ভারত-নেদারল্যান্ডসের মধ্যকার গ্রুপপর্বের ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করছিল বাংলাদেশ।
এই ম্যাচের ফলাফল ভারতের জন্য কোনো গুরুত্ব বয়ে না আনলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নির্ভর করছিল। কারণ, এই ম্যাচে জিতে ২ পয়েন্ট পেলেই বাংলাদেশকে টপকে সেরা আটে পৌঁছে যেত ডাচরা!সেক্ষেত্রে গ্রুপপর্বের শেষ ২ দল হিসেবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেত না বাংলাদেশ।
নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। তাতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত হলো।
ব্যাঙ্গালুরুতে এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রানের পাহাড়সম রান তোলে ভারত। দলটির শুরুর ৫ ব্যাটারই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। এর মধ্যে চার ও পাঁচে নামা শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল তুলে নিয়েছেন বিস্ফোরক সেঞ্চুরি। ৮৪ বলে সেঞ্চুরি তুলে নেওয়া আইয়ার করেছেন ১২৮ রান। ৯৪ বলে ১০টি চার ও ৫ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। তবে বেশি বিস্ফোরক ছিলেন ব্যাঙ্গালুরুর ঘরের ছেলে লোকেশ রাহুল। মাত্র ৬৪ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন তিনি। ১১ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান রাহুল।
জবাব দিতে নেমে ২৫০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের একমাত্র হাফ সেঞ্চুরিটি আসে তেজা নিদামানুরুর ব্যাট থেকে। ভারতের হয়ে এদিন বল করেন আটজন। নিয়মিত বোলার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার পাশাপাশি বল হাতে নেন বিরাট কোহলি, শুভমান গিল, সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা নিজে। সূর্যকুমার ও শুভমান উইকেট না পেলেও একটি করে উইকেট তুলে নিয়েছেন রোহিত ও কোহলি।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






