ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৮:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ডিআরইউ ক্রীড়া উৎসব: সাঁতারে সেরা বিনু ও জাফর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার

নারী বিভাগের সাঁতারে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শামসুন্নাহার বিনু। সময় টেলিভিশনের রোজিনা রোজী রানার আপ এবং তৃতীয় হয়েছেন দৈনিক ভোরের কাগজের মরিয়ম মনি (সেঁজুতি)।

নারী বিভাগের সাঁতারে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শামসুন্নাহার বিনু। সময় টেলিভিশনের রোজিনা রোজী রানার আপ এবং তৃতীয় হয়েছেন দৈনিক ভোরের কাগজের মরিয়ম মনি (সেঁজুতি)।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্যদের সাঁতার ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন শামসুন্নাহার বিনু এবং জাফর ইকবাল। 

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত নারী বিভাগের সাঁতারে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শামসুন্নাহার বিনু। সময় টেলিভিশনের রোজিনা রোজী রানার আপ এবং তৃতীয় হয়েছেন দৈনিক ভোরের কাগজের মরিয়ম মনি (সেঁজুতি)।

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক সংগ্রামের জাফর ইকবাল। দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল এই বিভাগে রানার আপ এবং চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম তৃতীয় স্থান লাভ করেন।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য ডক্টর সিরাজ উদ্দিন মো. আলমগীর ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম.বি সাইফ।