ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৩:৪৩:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

ঢাকায় মালয়েশিয়ার নতুন হাইকমিশনার হাজনাহ মো. হাশিম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকায় মালয়েশিয়ার নতুন হাইকমিশনার হিসেবে আজ যোগ দিয়েছেন হাজনাহ মো. হাশিম। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মালয়েশিয়ান কাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, নতুন হাইকমিশনার হাজনাহ মো. হাশিম শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর মালয়েশিয়া হাইকমিশন কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়েছেন।

হাইকমিশনার না থাকায় ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে আমীর ফরিদ আবু হাসান মালয়েশিয়ান হাইকমিশনের দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন হাইকমিশনার এর আগে মালয়েশিয়ার হাইকমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক ও পরিবেশ বিভাগের আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ব্রুনাইয়ের মালয়েশিয়া মিশনে তিনি বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়