তমা মির্জাকে পাল্টা নোটিশ মিষ্টি জান্নাতের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৮ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কিছুদিন আগে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠান জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়িকা তমা মির্জা। সেখানে মানহানির অভিযোগ এনে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়। এবার সেই নোটিশের জবাবে, অভিযোগগুলোকে অসত্য দাবি করে তা প্রত্যাহারের নোটিশ পাঠিয়েছেন মিষ্টি। এছাড়া তিন দিনের মধ্যে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আজ সোমবার (২৭ মে) ডাকযোগে তমা মির্জার আইনজীবী বরাবর নোটিশটি পাঠিয়েছেন মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামান কচি।
মিষ্টি জান্নাতের পাঠানো নোটিশে বলা হয়েছে, মানহানির কথা বলে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কোন সাক্ষাৎকারে, কোন গণমাধ্যম বা টিভিতে বা কোন সোশ্যাল মিডিয়ায়, তা উল্লেখ করা হয়নি। অথবা নির্দিষ্ট কোনো লিংকও দেওয়া হয়নি। এমতাবস্থায় আইনি নোটিশটি প্রত্যাহার করতে হবে। এছাড়া নোটিশে সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে। কিন্তু সংবাদ সম্মেলনের কোনো স্থান ও সময় উল্লেখ করা হয়নি। তাই এ নোটিশ অস্পষ্ট এবং কল্পনাপ্রসূত। যার কোনো আইনি ভিত্তি নেই। এটির মাধ্যমে ভুয়া তথ্য ছাড়ানো হয়েছে এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে। এতে মিষ্টি জান্নাতের মানহানি হয়েছে। এ কারণে নোটিশটি প্রত্যাহার এবং নোটিশ গ্রহণের তিন দিনের মধ্যে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায়, তমা মির্জার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
নোটিশ পাঠানোর পর নিজের ফেসবুক পেজে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আমি সব দায়িত্ব আমার আইনজীবীর কাছে দিয়ে দিয়েছি। আমার ১০ পার্সেন্ট টাকা জমা দেওয়ার স্পনসরও পেয়ে গেছি। অতি শিগগিরই ২০ কোটি টাকার মানহানি মামলা করবেন আমার আইনজীবী। সব তথ্য আপনারা আমার আইনজীবীর কাছ থেকে পেয়ে যাবেন। ’
এর আগে, গত ২৩ মে মানহানিকর মন্তব্য করার অভিযোগ এনে জনসমক্ষে ক্ষমা চাইতে এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠান তমা মির্জা। তমার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।
নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। আইনি নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। বক্তব্য দুটি হচ্ছে, ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘ ...নায়িকা হয়েছে তমা মীর্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








