তানজিন তিশা: এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
তানজিন তিশা: এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী
তানজিন তিশা। এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। সাবলিল অভিনয় ও স্নিগ্ধতা দিয়ে তিনিদর্শকের মন কেড়েছেন। তিশা একজন সফল মডেল এবং টেলিভিশন উপস্থাপিকাও। ইউ-টার্ন নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন।
ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল।
২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর তিশা ট্রেসমি ফ্যাশন শোতে র্যাম্প মডেলিং করেছিলেন। তিশা ২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। তিশার অভিনীত এই গানটি ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তিনি ইমরান মাহমুদুল এর গান বলতে বলতে চলতে চলতে গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। যেটি ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০১৫ সালে রেদোয়ান রনির ইউটার্ন নাটকে অভিনয় করে তিশার অভিনয়জীবনের মোড় ঘুরে যায়। নাটকটি প্রচারিত হওয়ার পর তানজিন তিশাকে আলাদা করে চিনতে শুরু করেন দর্শক। সেই সাড়া দেখে নাটকে নিয়মিত হন এ অভিনেত্রী।
২০১৯ সালের ঈদুল আযহায় তাকে ইউ অ্যান্ড মি, ডুডল অব লাভ, ও শিশির বিন্দু টু নাটকে দেখা যায়। কাজল আরেফিন অমির ইউ অ্যান্ড মি ওয়েব নাটকটি ঈদের দিন ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে প্রকাশিত হয়। এতে তিশার বিপরীতে অভিনয় করেন আফরান নিশো।
অন্যদিকে, ফিউচারিস্টিক প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ডুডল অব লাভ নাটকটি ঈদের তৃতীয় দিন এনটিভিতে প্রচারিত হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি সিএমভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার অভিনীত ওয়েব নাটক ভালোবাসা তুই। এই নাটকটিতে তাকে অপূর্বর বিপরীতে সেলসগার্ল চরিত্রে দেখা যায়।
২০১৯ সালে প্রায় ৬০টি নাটকে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে তিনটি নাটক বিশেষভাবে উল্লেখযযোগ্য। এ তিনটি হলো এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড ও অবুঝ দিনের গল্প। এই তিনটি নাটকে দর্শক ইউটিউবে দেখেছেন তিন কোটিবার।
রাজধানীর মেয়ে তিশা ছোটবেলা থেকেই নাচ শিখেছিলেন। কিন্তু পড়ালেখার জন্য তার পরিবার তা বন্ধ করে দেয়। তবে তিনি বাংলাদেশ ললিতকলা একাডেমি এবং হিন্দোল একাডেমি থেকে টানা চার বছর নাচের প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি এইচএসসি সম্পূর্ণ করেন সিদ্ধেশ্বরী গার্ল হাই স্কুল ও কলেজ থেকে। এখন তিনি চাইছেন একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ‘চলচ্চিত্র ও মিডিয়া’ বিষয়ে পড়ালেখা করতে।
তানজিন তিশার জনপ্রিয় নাটগুলোর মধ্যে আরও আছে আপন কথা, ময়না টিয়া, সোনালী রোদ্দুর, কাঠ গোলাপের বসন্ত, পাল্টা হাওয়া, অমীমাংসিত সত্য, মেঘ পাখি একা, এই শহরে মেয়েরা একা, অচেনা বন্ধু, কোরবান আলীর কোরবানী, গ্রীন কার্ড, পেন্ডু লাভ, চকোলেট বয় এবং সাধু।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











