তামান্নাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ এএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
তামান্না ভাটিয়ার ত্বকের রং ও সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলিউড অভিনেতা আন্নু কাপুরের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গানের এই অভিনেত্রীর ‘আজ কি রাত’ পারফরম্যান্স সাড়া ফেলে দিয়েছিল।
শুধু গানের ছন্দ নয়; বরং এই গানে তামান্নার আবেদনময় নাচে ৮ থেকে ৮০ বছর বয়সী অনুরাগীরা বুঁদ হয়েছিলেন। তার প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণি এই তারকাকে নিয়ে ব্যাপক চর্চা। এবার তামান্নার সাড়া ফেলে দেওয়া সেই গানের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে যেন খেই হারালেন আন্নু কাপুর।
সম্প্রতি শুভংকর মিশ্রর পডকাস্টে তামান্নার ভিডিও দেখে আন্নু কাপুর বলেন, ‘কী সুন্দর দুধসাদা রঙের শরীর।’ উল্লেখ্য, টানটান ও ঝকঝকে ত্বকের জন্য ‘মিল্কি বিউটি’র খেতাব পেয়েছেন তামান্না। তবে তিনি এই তকমা যে মোটেও ভালোভাবে নেন না, সে কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।
তবে এবার আন্নু কাপুরের তোলপাড় করা মন্তব্যে অন্তর্জালে হইচই পড়ে গেছে! মাসখানেক আগে তামান্না এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “‘আজ কি রাত’’ গানটি শুনে বাচ্চারা খায়, ঘুমাতে যায়। এটিই আমার বিশাল পাওয়া।’ এ প্রসঙ্গেও তামান্নাকে নিয়ে মন্তব্য করেন আন্নু কাপুর।
আন্নু কাপুর বলেন, ‘আমি থাকলে তামান্নাকে জিজ্ঞাসা করতাম, কত বছর বয়সের বাচ্চারা ঘুমায় ওই গান শুনে? “৭০ বছরের বাচ্চা” ব্যাপারটি এ রকম নয় তো?’ এখানেই থামেননি আন্নু কাপুর। তিনি আরও বলেন, ‘আমাদের বাচ্চাদের যদি ভালো ঘুম উপহার দিতে পারেন তামান্না, তাহলে দেশের উপকার করছেন। তামান্নার অন্য কোনো ইচ্ছা থাকলে সেটিও যেন ঈশ্বর পূরণ করেন।’
সাক্ষাৎকারে আন্নু কাপুরের মন্তব্যে ক্ষুব্ধ অনেক দর্শক। অনেকে একে ‘অশালীন’ ও ‘অশোভন’ আখ্যা দিয়েছেন। ‘৭০ বছরের শিশুও ঘুমিয়ে যায়’ মন্তব্যেও তৈরি হয়েছে বিতর্ক।
আন্নু কাপুরকে নিয়ে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, দয়া করে সম্মান করতে শিখুন, আপনার কি মেয়ে বা নাতনি নেই? আরেকজন মন্তব্য করেন, এ কেমন ভাষা, এমন কথা কীভাবে বলা যায়?
অনেকে দাবি তুলেছেন, গণমাধ্যম বা প্রকাশ্যে নারীদের নিয়ে কথা বলার সময় তারকাদের আরও সতর্ক হওয়া উচিত।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








