তামান্না, সামান্থাদের নামে জাল ভোটার কার্ড
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ১৮ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ভারতের তেলেঙ্গানায় আসন্ন উপনির্বাচন ঘিরে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের তিন জনপ্রিয় অভিনেত্রী। তারা হচ্ছেন তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু ও রাকুল প্রীত সিং।
জানা গেছে, জুবিলি হিলস বিধানসভা আসনে তাদের নামে জাল ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় তদন্তে নেমেছে সেখানকার নির্বাচন কমিশন।
একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি সামাজিকমাধ্যমে জনপ্রিয় এই তিন নায়িকার নাম ও ছবিসংবলিত ভোটার কার্ড ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনজনের ঠিকানাই একই, যা আরও সন্দেহ উস্কে দিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপির উদ্দেশ্যে এই জালিয়াতি করা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো তামান্না, সামান্থা বা রাকুল কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।
প্রসঙ্গত, চলতি বছরের জুনে জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের মৃত্যুর পর ওই আসনটি শূন্য হয়। আগামী ১১ নভেম্বর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ভি নবীন যাদব, বিআরএস প্রার্থী মগন্তি সুনীতা (প্রয়াত বিধায়কের স্ত্রী) এবং বিজেপির দীপক রেড্ডি।
সম্প্রতি ভুয়া ভোটার কার্ড তৈরির অভিযোগে বিআরএস কংগ্রেসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে। সেই প্রেক্ষিতেই তিন নায়িকার নাম এ ঘটনায় জড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








