তিন দিন ধরে ফরিদপুর-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ফরিদপুর ও রাজবাড়ীর বাস শ্রমিকদের দ্বন্দ্বে দুই রুটে বাস চলাচল গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল ৬টা থেকে শুক্রবার (১ সেপ্টেম্বর) এখন পর্যন্ত ফরিদপুর-রাজবাড়ী-গোয়ালন্দ বাস চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ প্রশাসন বলছে, সমস্যা হয়েছে দুই জেলার মালিক ও শ্রমিক সমিতির মধ্যে। তাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করে নিতে বলা হয়েছে।
তবে ফরিদপুর বাস মালিকের এক নেতা বলেছেন, এ উদ্যোগ তাদের পক্ষ থেকে কিংবা রাজবাড়ীর পক্ষ থেকে নেওয়ার চাইতে প্রশাসন নিলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব।
প্রসঙ্গত, ফরিদপুর ও রাজবাড়ী শহর থেকে প্রতিদিন সকাল ৬টায় রাজবাড়ী ও ফরিদপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। প্রতি ১০ মিনিট পরপর একটি করে বাস ছাড়ে। রাত ৮টা পর্যন্ত এভাবে বাস চলতে থাকে। অপরদিকে ফরিদপুর থেকে দৌলতদিয়ার বাস আসে আধা ঘণ্টা পর পর।
ফরিদপুর ও রাজবাড়ী পথে প্রতিদিন অন্তত ৮০ বার বাস চলাচল করে। সকাল ৬টা থেকে বাস চলা শুরু হয় এবং রাত ৮টা পর্যন্ত অব্যাহত থাকে। অপরদিকে ফরিদপুর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পথে প্রতিদিন ৪০ বার বাস চলাচল করে। গত বুধবার সকাল ৬টা থেকে এই দুইপথে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় এ পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।
শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী ও ফরিদপুরের বাস শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ফরিদপুরের রাজবাড়ীর রাস্তা মোড় থেকে রাজবাড়ীর মালিকদের বাসগুলো আবার রাজবাড়ীর দিকে ফিরিয়ে দেওয়া হয়। এর পরপরই রাজবাড়ী থেকে ফরিদপুরের মালিকানাধীন বাসগুলো ফিরিয়ে দেওয়া হয়।
ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, গত বুধবার রাতে একটি সিদ্ধান্ত হয়েছিল দুই জেলার বাসগুলো নিজ নিজ জেলার সীমান্ত এলাকা পর্যন্ত যাবে। কিন্তু পরে চিন্তা করে দেখা যায় এতে যাত্রী কম হবে, তেল খরচ উঠবে না এবং যাত্রীদের ভোগান্তি হবে। এ বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে ফরিদপুর থেকে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও গোয়লন্দের দৌলতদিয়ার দিক থেকে আসা বাসগুলো ফরিদপুরের সীমানাবর্তী সাইন বোর্ড এলাকা পর্যন্ত আসছে। পরে ওই যাত্রীরা হেঁটে কিছুটা পথ অতিক্রম করে ফরিদপুরের সীমানায় এসে মাহেন্দ্র কিংবা ইজিবাইকে করে ফরিদপুর আসছেন।
ফরিদপুর থেকে রাজবাড়ী যান রাজবাড়ী শহরের বাসিন্দা সরকারি রাজেন্দ্র স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম বলেন, ফরিদপুর থেকে মাহেন্দ্রতে করে সাইনবোর্ড পর্যন্ত এসেছি। পরে সেখান থেকে আবার বাসে উঠে রাজবাড়ী পৌঁছেছি। এতে একদিকে ভাড়া তো বেশি লাগছেই পাশাপাশি এক পরিবহন থেকে নেমে আরেকটায় ওঠার ভোগান্তি। বেশিদিন এই অবস্থা চললে এই রুটের যাত্রীদের ভোগান্তির সীমা থাকবে না।
ফরিদপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর বলেন, দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের বসে গত বুধবার সিদ্ধান্ত নিয়েছিল তারা নিজ নিজ জেলার শেষ সীমানা পর্যন্ত বাস চালাবেন। তবে রাজবাড়ী এ সিদ্ধান্ত মেনে ফরিদপুরের সীমান্ত পর্যন্ত বাস চলাচল বৃহস্পতিবার থেকে শুরু করলেও ফরিদপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











