তিন হাজার মিটারে নতুন রেকর্ড গড়লেন রিংকি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
তিন হাজার মিটারে নতুন রেকর্ড গড়লেন রিংকি
বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতার দ্বিতীয় দিন শনিবার তিন হাজার মিটার দৌঁড়ে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রিংকি বিশ্বাস। বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হলেও শনিবার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাদিরা আলী খান। সভাপতিত্ব করেন জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি জনাব এ এস এম আলী কবীর।
দ্বিতীয় দিনে ১টি নতুন জাতীয় রেকর্ড- তিন হাজার মিটার নারী ইভেন্টে ১৭ বছর পর ১০:৪৩.৩০ মিনিট সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। এই ইভেন্টে ২০০৩ সালে হালিমা খানম বিথি সময় নিয়েছিলেন ১১:০৮.১৫ মিনিট।
দ্বিতীয় দিনে ১১টিসহ দুই দিনে মোট ২৩ ইভেন্ট সম্পন্ন হয়েছে। এতে ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ৯টি স্বর্ণ, ১৪ টি রৌপ্য এবং৬ টি ব্রোঞ্জসহ মোট ২৯ টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ১ টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জসহ মোট ২টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
আজ রোববার বিকেল সাড়ে চারটায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত




