তৃণা সাহার বিয়ের মেনুতে কী থাকছে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
তৃণা সাহা
গুনগুনের মতোই নাচতে নাচতে বরকে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে আসতে চান তিনি। কিন্তু পরিবারের সদস্যদের শাসনে ইচ্ছাপূরণ হবে কি! কলকাতার বাংলা টিভি সিরিয়াল খড়কুঁটোর খ্যাত তৃণা সাহা সে কথাই বলছিলেন।
হাতে আর একটা মাসও নেই। আগামী ৪ ফেব্রুয়ারি ‘লাভ অব লাইফ’ নীল ভট্টাচার্যের সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন তৃণা। কিন্তু ব্যস্ততার কারণে বিয়ের প্রস্তুতিই অর্ধেক সেরে উঠতে পারেননি হবু কনে।
শুধু জানেন, লাল বেনারসি ছাড়া বিয়ের পিঁড়িতে বসবেন না তিনি। তাই গুনগুনের মত লেহঙ্গায় নয়, একদম সাবেকি বাঙালি সাজে বরের গলায় মালা দিতে চান তৃণা। বিশেষ দিনে নীলকেও কম্বিনেশন ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।
তৃণা বললেন, আমি এবং নীল যেহেতু মনে প্রাণে বাঙালি তাই বিয়ের দিন পুরোপুরি বাঙালি থিম রাখছি আমরা। সাজগোজ, খাওয়াদাওয়াও থাকবে থিমকে মাথায় রেখে।
লাল বেনারসি, শঙ্খধ্বনি, বিসমিল্লার সানাইয়ের সুরের মাঝে অতিথিদের পাতে উঠবে ষোলআনা বাঙালি ভোজ। তালিকায় রয়েছে চিতল মাছের মুইঠ্যা, চিংড়ির মালাইকারি, সাদা ভাত, বাসন্তী পোলাও-এর সঙ্গে আরও অনেক কিছু। শেষ পাতে মিষ্টি মুখ হবে আটপৌরে পাটি সাপটায়।
এ তো গেল বিয়ের কথা। রিসেপশনের আয়োজন হবে নীলের মর্জি অনুযায়ী। তৃণা জানান, নীলের ইচ্ছা রিসেপশন মুঘল থিমে হোক। সেই দিনটা সব কিছুই রাজকীয়ভাবে করতে চাইছেন হবু বর।
রিসেপশনে তাদের পোশাক ডিজাইনের দায়িত্ব পড়েছে এক বিখ্যাত সর্বভারতীয় ব্র্যান্ডের উপর। তৃণার কথায়, ওরা আমাদের অনেক রকম ডিজাইন পাঠিয়ে রেখেছে। তবে এত ব্যস্ততার মাঝে এখনও কিছুই ফাইনাল করে উঠতে পারিনি।
সাজপোশাকের সঙ্গে মেনুতেও থাকবে রাজকীয় মোঘলাই খানা। মাটন বিরিয়নি, গলৌটি কাবাব, চাপ আর ফিরনিতে হবে অতিথি আপ্যায়ন।
বিয়ের অনুষ্ঠানের জন্য অর্কিড গার্ডেনসকে বেছে নিয়েছেন হবু বর-কনে। রিসেপশনের আসর বসবে পি সি চন্দ্র গার্ডেন।
তৃণার বিশেষ দিনে উপস্থিত থাকবে তার ‘দ্বিতীয় পরিবার’ও। ‘খড়কুটো’র গোটা টিমকে দেখা যাবে গুনগুনের পাশে। রিল লাইফের বউয়ের বিয়ের গোছগাছ করতে আগে থেকেই নাকি ছুটি চেয়ে রেখেছেন ‘সৌজন্য’ কৌশিক রায়। এমনকী ‘তিন্নি দিদি’ পর্যন্ত দিন গুনছেন বিশেষ দিনের জন্য।
তৃণা জানান, রুক্মা আমার খুব ভাল বন্ধু। বলা যায় আমি ওর ফ্যান। আমার বিয়ে নিয়ে তো ও খুব এক্সাইটেড। সিরিয়ালের অভিনেতা থেকে টেকনিশিয়ান, সব্বাইকে নেমন্তন্ন করেছি।
মধুচন্দ্রিমায় গ্রিস বা দুবাইতে যেতে চান নীল-তৃণা। তবে দু’জনেই কাজ নিয়ে চরম ব্যস্ত থাকায়, এখন তা হচ্ছে না। তাই ছুটি পেলেই টুক করে দূর দেশে উড়ে যাওয়ার ফন্দি এঁটে রেখেছেন তারা।
আপাতত ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবনে পা রাখার কাউন্টডাউন শুরু হয়ে গেছে।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










