তেঁতুলিয়ায় টিউলিপ ছড়াচ্ছে মুগ্ধতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
নেদারল্যান্ডসের রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ চতুর্থবারের মতো চাষ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সূর্যের আলো ও তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ ছাউনির নিচে সারি সারি টিউলিপ ফুটছে।
রাজসিক সৌন্দর্যের এ ফুল ছড়াচ্ছে মুগ্ধতা। ইতোমধ্যে পুরো বাগানজুড়ে ফুল ফোটা বাকি থাকলেও শীতের দেশের এই ফুল দেখতে দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন সেখানে। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ ছবি তুলছেন।
জানা গেছে, চলতি শীত মৌসুমে নয় প্রজাতির ২০ হাজার বাল্ব রোপণ করা হলে, ২০ দিনের মাথায় ফুটেছে ২ থেকে ৩ প্রজাতির প্রায় ২ হাজার ফুল। উদ্যোক্তারা বলছেন আগামী এক সপ্তাহের মধ্যে পুরো বাগানজুড়ে ফুটবে এই ফুল।
এদিকে নতুন মৌসুমে পর্যটক বরণসহ ফুল বিক্রিতে অধিক লাভের আশায় শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা।
২০২২ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথমবারের মতো পাইলট প্রকল্প হিসেবে শারিয়ালজোত ও দর্জিপাড়া গ্রামের আট নারী উদ্যোক্তা চাষির মাধ্যমে, প্রথমবারের মতো শীতপ্রধান দেশের টিউলিপ চাষ শুরু হয়। বর্তমানে দর্জিপাড়ায় চতুর্থবারের মতো এই টিউলিপ চাষ করছে ১৩ নারী উদ্যোক্তা। জানুয়ারির শুরুর দিকে প্রায় তিন বিঘা জমিতে নয় প্রজাতির ২০ হাজার বাল্ব রোপণ করা হলেও ২০ দিনের মাথায় ২ থেকে ৩ প্রজাতির প্রায় দুই হাজার টিউলিপ ফুটেছে।
এদিকে উদ্যোক্তারা বলছেন কয়েকদিনের মাথায় পুরো বাগানে ফুটবে ফুল টিউলিপ। একইসঙ্গে নতুন বছরের সাথে সাথে এবার অধিক লাভের আশা করছেন তারা।
উদ্যোক্তারা সাহিদা সুলতানা ও মুক্তা পারভীন বলেন, ইএসডিওর সহায়তায় আমরা ফুলের বাল্ব সংগ্রহ করে ফুল চাষ করছি। এই ফুলের বাগান করে মৌসুমে ৪০ থেকে ৫০ টাকা আয় হচ্ছে। প্রতিটি ফুল আমরা ১৫০ টাকায় বিক্রি করি। বাড়ির কাজের পাশাপাশি এই আয়ে সুন্দরভাবে পরিবার নিয়ে চলতে পারছি আমরা।
এদিকে বাগান পরিদর্শনে আসা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, তেঁতুলিয়ার মাটিতে ভিনদেশি ফুল টিউলিপ চাষ একটি ভিন্ন উদ্যোগ। খুব ভালো লাগছে এখানে এসে। আমি মনে করি, টিউলিপ ফুল চাষে যেমন কাজের সুযোগ পাচ্ছেন নারী উদ্যোক্তারা, তেমনি সাবলম্বী হচ্ছেন তারা।
তেঁতুলিয়ায় আগেও অন্য অনেক কিছু নিয়ে পরিচিতি থাকলেও এটা ভিন্ন। আর আমাদের এই প্রকল্প ইকো-ট্যুরিজমের উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় চতুর্থবারের মতো টিউলিপ ফুল চাষের এই উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



