তেল ছাড়া কাঁচা আমের আচার রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
এসেছে বৈশাখ, কালবৈশাখী ঝড়ে আম পড়ার সময় এটি। কাঁচা আম মাখা খাওয়ার উপযুক্ত সময় এখন। পাশাপাশি আমের আচার, আমসত্ত্বও বানানো হয়। কিন্তু আমের আচার বানাতে লাগে প্রচুর তেল। তা না হয় আচারের স্বাদ যেন খোলেই না।
চাইলেই কিন্তু তেল ছাড়াই সুস্বাদু আমের আচার বানিয়ে ফেলতে পারেন। কীভাবে তৈরি করবেন? চলুন জেনে নিই-
উপকরণ
কাঁচা আম- ৫টি
সাদা সর্ষে- ৪ চা চামচ
লাল মরিচ গুঁড়ো- ২ চা চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
হিং- এক চিমটি
মৌরি- ৩ চা চামচ
মেথি- ২ চা চামচ
কালো জিরা- ১ চা চামচ
পানি- পরিমাণমতো
বিট লবণ- পরিমাণমতো
প্রণালি
প্রথমে কাঁচা আম ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি প্লেটে লবণ, সাদা সর্ষে, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং, মৌরি, মেথি এবং কালো জিরা একটু পানি দিয়ে মিশিয়ে নিন।
এই মসলার মিশ্রণটি হাত দিয়ে প্রায় ১০ থেকে ১২ মিনিট ধরে মেখে নিতে হবে। এভাবে মাখলে মসলার নিজস্ব কিছু তেল বেরিয়ে এসে আচারে মিশে যাবে। একই সঙ্গে একটি সুন্দর ঘন মসলা তৈরি হবে।
এবার এই মিশ্রণে আমের টুকরোগুলো দিয়ে দিন। এমনভাবে মাখুন যেন মসলা ভালো করে আমের গায়ে লেগে যায়।
এবার এই পুরো মিশ্রণটি একটি পরিষ্কার, জীবাণুমুক্ত জারে ভরে রেখে দিন। আম আর মসলা সুন্দরভাবে যাতে মিশে যায়, তার জন্য পাত্রটি ২ দিন রোদে রাখুন। ২ দিন রোদে রাখলেই তৈরি সুস্বাদু আমের আচার।
এরপর এটি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। কমপক্ষে ৩ মাস পর্যন্ত এই আমের আচার তাজা থাকবে। তেলহীন ও কাঁচা আম দিয়ে তৈরি বলে যেকেউ খেতে পারেন এই আমের আচার।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







