দীঘির জায়গায় প্রভার আগমন
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিতব্য ‘দেনা-পাওনা’র নিরুপমা চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। কিন্তু শেষ পর্যন্ত তাতে অভিনয় করা হচ্ছে না হালের এই ক্রেজ তারকার। জানা যায়, দীঘির পরিবর্তে নেওয়া হয়েছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে।
এর কারণ হিসেবে নির্মাতা জানিয়েছেন, দীঘি সময় দিতে না পারায় এমনটি হয়েছে। কিন্তু বারবার কেন সিনেমা থেকে বাদ পড়ছেন এই অভিনেত্রী। সেই প্রশ্নই এবার উঠছে সিনেপ্রেমী দর্শকদের কাছে।
এবারই প্রথম নয়, এর আগেও দীঘির সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আলোচিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় তাকে বাদ দেওয়া হয়। তার পরিবর্তে নেওয়া হয় তমা মির্জাকে।
এছাড়া গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমায় দীঘির বদলে অন্তর্ভুক্ত করা হয় পূজা চেরিকে। এবার ‘দেনা পাওনা’ থেকে বাদ পড়লেন তিনি।
সিনেমা থেকে দীঘির বাদ পড়া প্রসঙ্গে সম্প্রতি পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘দেনা-পাওনা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন দীঘি। কিন্তু এতে কাজের জন্য সময় দিতে পারেননি তিনি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।
দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারত্বের অভিযোগ তুলেছিলেন ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান। ‘সুড়ঙ্গ’ সিনেমায় বাদ দেওয়ার সময়ও দীঘি অপেশাদার বলে অভিযোগ আনেন পরিচালক রায়হান রাফী।
এ প্রসঙ্গে ‘দেনা পাওনা’র পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, না, এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি। প্রভা অভিনয় করছেন নিরুপমা চরিত্রে। তার বিপরীতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলে চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








