দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে বিতর্ক কেন, প্রশ্ন করণের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
কাজের সময় নির্ধারণের স্বাধীনতা শুধু পুরুষ সুপারস্টারদের নয়, নারী তারকাদেরও থাকা উচিত। এমনটাই মনে করেন বলিউড নির্মাতা করণ জোহর।
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে চলমান বিতর্কে এবার তাঁর পাশে দাঁড়িয়েছেন এই নির্মাতা।
করণের মতে, নিজের কাজের সময় নির্ধারণ করা দীপিকার অধিকার। এ নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর আসন্ন একটি পর্বের ঝলক। এতে অতিথি হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও রবি কিষানকে। তাঁদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে চলচ্চিত্রশিল্পে কাজের সময়সূচি এবং অক্ষয় কুমারের কর্মনিষ্ঠার প্রসঙ্গ উঠে আসে। সেখানেই দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন করণ।
অনুষ্ঠানের ঝলকের শুরুতে অক্ষয় কুমারের সময়ানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন করণ। অভিনেতার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি যখন অক্ষয়ের সঙ্গে প্রথম ছবি করি, তখন থেকেই দেখেছিলাম তিনি কঠোর পরিশ্রমী। ভোর পাঁচটায় মিটিং করেন, চিত্রনাট্য মুখস্থ করেন এবং সব সময় পরিচালকদের সমর্থন করেন। প্রযোজকদের ব্যাপারেও ভীষণ সচেতন তিনি। তিনিই একমাত্র সুপারস্টার, যিনি নবাগত পরিচালকদের সুযোগ দেন। এই কাজের জন্য তিনি যথেষ্ট কৃতিত্ব পান না।’
এরপর শুটিংয়ের সময়সূচি নিয়ে কথা বলতে গিয়ে দীপিকার আট ঘণ্টার শিফটের প্রসঙ্গ তোলেন করণ। অভিনেত্রীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় দীপিকা পাড়ুকোনের সিদ্ধান্তকে সমর্থন করি। তিনি যখন এ ধরনের কিছু বলেন, তখন কেন বিষয়টিকে এত বড় করে দেখা হয়, তা বুঝতে পারি না। এটা তাঁর অধিকার। তিনি এই অধিকার অর্জন করেছেন। তিনি ভীষণ পরিশ্রমী একজন নারী। তিনি একজন মা, একজন স্ত্রী এবং একজন পেশাদার নারী। তবে তাঁর ব্যক্তিগত জীবনও রয়েছে।’
করণের মতে, কাজের সময় নির্ধারণের ক্ষেত্রে নারী ও পুরুষ সুপারস্টারদের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরুষ সুপারস্টারদের মতো নারী সুপারস্টারদেরও কাজের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণের স্বাধীনতা থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘প্রযোজকেরা দীপিকার মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পছন্দ করেন। শুধু দীপিকা নন, অক্ষয়ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পছন্দ করেন। আর সেটাই হওয়া উচিত। সৃজনশীলতার সঙ্গে আপস না করে যদি কাজটি করা যায়, তাহলে তা সবার জন্যই উপকারী।’
- হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
- বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক সুমাইয়ার
- গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
- দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান
- নদী, ইতিহাস ও ঐতিহ্যের জনপদ মাদারীপুর
- চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ, ইতিহাসের গন্ধ
- আজ মিমি চক্রবর্তীর বিয়ে, মিমি কেন চুপ!
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ডিবির হাতে গ্রেপ্তার
- দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী
- ডিমের দাম আবারও ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ ক্রেতা
- দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে বিতর্ক কেন, প্রশ্ন করণের
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড়
- খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
- ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
- মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২
- মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
- মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট পরলেন জেনিফার
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
- অন্তঃসত্ত্বা হওয়ার খবর জেনে মেয়েকে হত্যা
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
- একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- জন্মনিয়ন্ত্রণ কি শুধুই নারীর দায়িত্ব?











