দীর্ঘদিন পর দেশের মাটিতে তমালিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ এএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
গত পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। সম্প্রতি হঠাৎ করেই দেশে ফিরেছেন অভিনেত্রী; নিজ ভূমিতে পা রেখে হয়ে পড়েছেন আবেগে আপ্লুত।
সামাজিক মাধ্যমে বেশ সরব তমালিকা। তবে দেশে আসার খবর সেখানে জানাননি অভিনেত্রী। তমালিকা দেশের মাটিতে পা রাখার পর নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে তার দেখা মেলে। নির্মাতার এক পোস্টের কিছু ছবিতে তা দেখা যায়। মূলত গেল বিজয়ার দিনে তারা একত্রিত হয়েছিলেন; একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠানে; তমালিকার সঙ্গে সেই মুহূর্তই ধরা দেন চয়নিকা।
তবে অভিনেত্রী তমালিকা গণমাধ্যমে জানিয়েছেন, পরিবারের কাউকে না জানিয়েই দুর্গাপূজা উদযাপন করতে দেশে এসেছেন তিনি। এও জানান, তার বাবা অসুস্থ এবং তিনি মা-বাবার সাথে পূজা উদযাপন করতে চেয়েছিলেন, তাই সবাইকে সারপ্রাইজ দিতেই তার এই হঠাৎ দেশে আসা।
তমালিকার কথায়, ‘দেশে আসার কোনো পূর্বপরিকল্পনা আমার ছিল না। কিন্তু পূজার আগে যখন বাবার সঙ্গে ফোনে কথা বলি, তখন তিনি আমাকে নিয়ে মণ্ডপে ঘোরার ইচ্ছা প্রকাশ করেন। তার এই কথা শুনে আমি খুব খারাপ অনুভব করি এবং তখনই দেশে আসার সিদ্ধান্ত নেই। আমার দলের সুমন আর মোনা ছাড়া কেউ এই বিষয়ে জানত না।’
দেশে ফেরার পর তমালিকা তার মা-বাবা এবং নির্মাতা চয়নিকা চৌধুরীর কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তা তাকে ভীষণ আবেগাপ্লুত করেছে। অভিনেত্রীর কথায়, ‘মা-বাবা আর চয়ন দিদি আমাকে দেখে অবাক হয়ে খুশিতে কেঁদে দেন। আমিও ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়ি।’
অভিনেত্রী আরও বলেন, ‘প্রিয় ঢাকায় ফিরে এলে আমি সবসময়ই আবেগপ্রবণ হয়ে পড়ি। ঢাকা শহরের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমার প্রিয় মানুষগুলো এখনো আগের মতোই আছে। তাদের এই ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। সবার কাছে দোয়া চাই।’
সাময়িক এই ছুটি শেষে তমালিকা দ্রুতই তার কর্মস্থল যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফিরে যাবেন বলে জানিয়েছেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







