দুর্গাপূজা উপলক্ষে ১২ ট্রাক ইলিশ গেল ভারতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ৭৯ প্রতিষ্ঠান এই অনুমতি পেয়েছে। এর মধ্যে প্রথম চালানে ১২টি ট্রাকে করে ৪৫ টন ৮০০ কেজি ইলিশ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রপ্তানিকারক পাঁচটি প্রতিষ্ঠান এই ইলিশ ভারতে নিয়ে যায়। পর্যায়ক্রমে বাকি ইলিশ আগামী ৪১ দিনের মধ্যে রপ্তানি করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ঘাটতির কারণে ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে বাংলাদেশ সরকার। পরে ২০১৯ সাল থেকে আবার ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে।
চলতি বছরও ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। এবার শুল্কমুক্ত সুবিধায় প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার (১ হাজার ৯০ টাকা) দরে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে অনুমতি পাওয়া ৭৯টি প্রতিষ্ঠানের সর্বমোট ৩ হাজার ৯৫০ টন ইলিশ ৩০ অক্টোম্বরের মধ্যে রপ্তানির শেষ করার নির্দেশ রয়েছে। এসব ইলিশ ভারতীয় ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে খোলা বাজারে বিক্রি করবেন।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, পূজায় ভারতীয়দের প্রিয় এই ইলিশ উপহার দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়াবে।
বেনাপোল মৎস পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কেন্দ্রের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হওয়া ইলিশের মান পরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রথম চালানে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মাহিমা এন্টারপ্রাইজ, আনিসা এন্টার প্রাইজ, সেভেন স্টার, প্যাসেফিক সি ফুট ও রিপা এন্টার প্রাইজ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







