দুর্ঘটনায় সালমানের বোনের হাড়গোড় ভেঙে চুরমার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার
সালমান খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরা। ছবি: সংগৃহীত।
শ্বেতা রোহিরা, সালমান খানের ‘রাখি বোন’। অভিনেতা পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী। বৃহস্পতিবার তিনি মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত। হাড়গোড় ভেঙে চুরমার। মুখ ফেটে রক্তারক্তি। সেই ছবি শ্বেতা নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। দেখে শিউরে উঠেছে বলিউড। দিন দুই আগে সেটে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অর্চনাপূরণ সিংহ। তারও হাত ভেঙে গিয়েছে, মুখে কাটার দাগ। এর পরেই শ্বেতা দুর্ঘটনায় আক্রান্ত হওয়ায় স্তব্ধ বলিউড।
কী করে এত বড় দুর্ঘটনা ঘটল ‘ভাইজান’-এর ‘বোন’-এর সঙ্গে? হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই তিনি পুরো ঘটনা জানিয়েছেন।
শ্বেতা বলেন, ‘জীবন বড়ই অদ্ভুত। আপনি হয়তো সকালটা আপনার প্রিয় গান ‘কাল হো না হো’ দিয়ে শুরু করলেন। পরমুহূর্তে সেটাই বাস্তব! নিজের মনে হাঁটছিলাম। হঠাৎ ঝড়ের গতিতে একটি বাইক আমার সামনে এসে পড়ে। নিজেকে সামলানোর আগেই টের পেলাম, যেন হাওয়ায় উড়ছি!’
বাইকের ধাক্কায় এর পরেই অনেকটা দূর সজোরে ছিটকে পড়েন তিনি। সারা শরীরে অসহ্য যন্ত্রণা। জ্ঞান ফিরলে শ্বেতা দেখেন তিনি বিছানায় শুয়ে। এর পরেই তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হাত-পায়ের হাড় ভেঙেছে। প্লাস্টার করা হয়েছে হাতে, পায়ে। উপরের ঠোঁট কেটে গিয়েছে। ব্যান্ডেজ সেখানেও। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এত শারীরিক কষ্টের মধ্যেও শ্বেতা আশাবাদী। নিজের পোস্টে লিখেছেন, ‘হাতে-পায়ে প্লাস্টার, মুখে ব্যান্ডেজ। হয়তো হাম্পটি ডাম্পটির মতো দেখাচ্ছে! কুছ পরোয়া নেই। ‘পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত’। যখন ফিরব, আরও শক্তিশালী হয়েই ফিরব।’
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা










