দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলেন আ.লীগ নেতার স্ত্রী!
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য করা হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমানের স্ত্রী জাহানারা বেগমকে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ কমিটির তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ১১ সেপ্টেম্বর দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির আলোকে নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই চিঠি দুদকের পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয় থেকে বাউফল উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। এরপরই নতুনভাবে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির খবর প্রকাশ্যে আসতেই চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা আলোচনা-সমালোচনা।
দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত ৯ সদস্যের কমিটিতে স্থান পেয়েছেন- বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, যিনি ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে দুদক পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) তানভির আহমেদ সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তালিকা করে পাঠিয়েছেন। যে কারণে আমরা তদন্ত করিনি। পাঠানো তালিকা অনুযায়ী নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী রোববার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পদ পাওয়া বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম সম্প্রতি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে ইউএনও আমিনুল ইসলাম ও তার স্ত্রীকে সংবর্ধনা দিয়েছেন।
এ বিষয়ে জানতে ইউএনও আমিনুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানোর পরও কল করলে সংযোগ কেটে দেন।
এদিকে নবগঠিত কমিটির সহ-সভাপতি ও ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হাবিবুল্লাহ বলেন, ‘আমাকে সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি নাকচ করেছি। পরে জানলাম সহ-সভাপতি করা হয়েছে, কিন্তু আমি এসব কমিটিতে থাকতে ইচ্ছুক নই।’
নবগঠিত কমিটির সভাপতি ও ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, ‘কমিটি গঠনের আগে আমাকে সদস্যদের বিষয়ে কিছুই জানানো হয়নি। আজ চিঠি পেয়ে বিষয়টি জেনেছি। আমাদের কমিটির পরিচিতি সভায় আমি বিষয়গুলো উপস্থাপন করব।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে কিছু জানি না, তাই মন্তব্য করতে পারছি না। তবে দুদকের কর্মকর্তাদের সঙ্গে এবং ইউএনওর সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় দেখব।’
দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্য দুই সদস্য নারগিস আক্তার ও আসমা বেগমের ঠিকানায় গেলে স্থানীয় কেউ তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। তালিকায় দেওয়া মোবাইল ফোন নম্বরে কল করলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





