ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৭:৫৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

দেশেই একদিন যুদ্ধবিমান তৈরি হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এয়ার স্পেস বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ববিদ্যালয়টিতে বিমান চলাচল, নির্মাণ, গবেষণা, মহাকাশ  ও বিজ্ঞান চর্চা হবে। যার মাধ্যমে একদিন আমরা এই দেশেই যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার তৈরি করতে পারব। শুধু যুদ্ধবিমান নয়, একদিন আমরা মহাকাশেও পৌঁছে যেতে পারি। সেই প্রচেষ্টাও আমাদের থাকবে।

রোববার দুপুরে যশোরে বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত ও আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তবে চলমান করোনার কারণে আমরা তেমন অর্থ ব্যয় করতে পারছি না। তবে আমাদের বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে।

সরকারপ্রধান বলেন, বর্তমানে শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে প্রযুক্তি ও শিল্পায়নের সংমিশ্রনে শিল্প নির্ভর জাতি হিসেবে আত্মপ্রকাশে বিমানবাহিনী ভূমিকা সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে রূপকল্প ২০৪১-এর জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বিমানবাহিনী আরও একধাপ এগিয়ে যাবে।

বিমানবাহিনীর নবীন সদস্যদেরকে দায়িত্ববোধ, দেশপ্রেম ও আত্মবিশ্বাসের সঙ্গে দেশ এবং মানুষের প্রতি দায়িত্ব পালনের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শূন্য থেকে শুরু করে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে পদক্ষেপ নেন জাতির পিতা। বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। কেউ গৃহহারা থাকবে না। বিমানবাহিনীকে আধুনিক করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। তার নির্দেশনা ও বক্তব্য ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। যদিও আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, জন্মশতবার্ষিকী আমরা ব্যাপকভাবে করব। করোনার কারণে সেভাবে পারিনি। ভার্চুয়ালি এবং ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু করার ততটুকু করেছি। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করব। জাতির পিতার জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা একইভাবে উদযাপন করব।

এই সময় করোনা মহামারি মোকাবিলায় বিমানবাহিনীর উদ্ভাবনী ক্ষমতা ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাসমূহ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।  

যশোরে বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমানবাহিনীর ৭৭তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২০ কোর্স এর কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২০ অনুষ্ঠিত হয়।

বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যাডেটদের মধ্যে পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

এবার ২০ জন নারী ক্যাডেটসহ মোট ৬৭ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।

-জেডসি

 

 

 

এই বিভাগের জনপ্রিয়