দেশের নারীরা দুর্বার গতিতে এগিয়ে চলছে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা দুর্বার গতিতে এগিয়ে চলছে, বিকশিত হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে এখন নারীরা বিশেষ অবদান রেখে চলছে।
তিনি শনিবার দুপুরে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সভায় একথা বলেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী নারীদের উদ্দেশ্যে আরও বলেন, নারীদের কর্মমূখী কর্মকা-ের জন্য দেশে দারিদ্রতার হার এখন অনেক নীচে নেমে এসেছে। তাই নারী-বান্ধব আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে মহিলা আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে।
এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মহিলারা স্বতঃস্ফর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে ভোটদেন। তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বিশেষ করে নবীন ভোটারের অংশগ্রহণ জরুরী। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসাথে কাজ করতে তিনি নারী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
সভায় বক্তারা বলেন, জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। নির্বাচন বিরোধীরা ভোট না দিতে বিভিন্ন গুজব ছড়াচ্ছে । তাই সবাইকে দ্বায়িত্বশীলতার সাথে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আছমা কামরানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মি, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সিনিয়র নারী নেত্রী নাজনিন হোসেন, সালমা বাসিত, হাসিনা বেগম চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী সাবিনা সুলতানা, যুগ্ম সম্পাদক সালমা বেগম, মহিলা সম্পাদিকা আসমা বেগম, সিসিকের মহিলা কাউন্সিলর হাজেরা বেগম, নার্গিস সুলতানা রুমি, সিলেট জেলা পরিষদের মেম্বার সুষমা সুলতানা রুমি, সাজেদা পরভিন প্রমুখ।
সভায় বিপুল সংখ্যক নারী নেত্রী ও নারী সংগঠকরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী শনিবার বিকেলে ও সন্ধ্যায় সিলেট নগরীতে পৃথক পৃথক নির্বাচনী জনসভায় যোগদেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








