দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এতে টানা ৫ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ১২ হাজার ৭১ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেসা
- একাত্তরে কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন শাহীন সামাদ
- নিজের দলেও বৈভবের মত ব্যাটার চান হরমনপ্রীত
- কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই
- হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে নানা আয়োজন
- সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
- বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
- চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
- দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম
- পোয়া মাছের মাথার রহস্যময় দুটি পাথর!
- বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, দেশে পরিস্থিতি উদ্বেগজনক।
- ভিসা বাতিল, মোদিকে প্রশ্ন করাই কি অপরাধ?
- ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় চতুর্থ অবস্থানে
- চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
- নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক শাওয়াল খানম
- শর্মিলা ঠাকুরের মেয়ের কাঁধে ১০০০ কোটির সাম্রাজ্য!
- এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ
- নিরপেক্ষ থাকবে তথ্য কমিশন: নাহরিন ইসলাম
- আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়
- ২৭৩ জনের সরকারি চাকরি, লাগবে না আবেদন ফি
- শেখ হাসিনার দেশে ফেরা: আইনি ও রাজনৈতিক সমীকরণ
- মা’র কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে রূপা’র উদ্যোগ
- জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- এবার আরও কমে গেল সোনার দাম
- রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান
- আমাদের দাদাভাই হুমায়ূন আহমেদকে নিয়ে দুটি কথা
- বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও হলেন ক্রেস
- সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক






