দেশে প্রথমবারের মতো চালু হলো ওমরাহ কার্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশে প্রথমবারের মতো মাস্টারকার্ড ব্র্যান্ডেড মাল্টি-কারেন্সি প্রিপেইড ওমরাহ কার্ড চালু করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এই কার্ডের মাধ্যমে যারা পবিত্র ওমরাহ করতে সৌদি আরব যাবেন তারা খুব সহজেই দেশ থেকে অর্থ বৈধ উপায়ে সঙ্গে নিয়ে যেতে পারবেন।
জানা গেছে, এই কার্ড শুধু সৌদি আরবই নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ব্যবহার করা যাবে। যেমন, এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনসহ অনলাইনের মাধ্যমে ওমরাহর সংক্রান্ত যাবতীয় খরচাদি যেমন ভ্রমণ, খাবার, বাসস্থান, চিকিৎসা সেবা ইত্যাদির জন্য নিরাপদে পেমেন্ট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ কার্ড দিয়ে বাংলাদেশেও সব ধরনের লেনদেন করা যাবে।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কার্ডের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান বলেন, ন্যাশনাল ব্যাংকই প্রথমবারের মতো ১৯৯৭ সালে আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবসার প্রচলন ঘটায়। যা পরবর্তীতে অন্যান্য ব্যাংক অনুসরণ করে। এরই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো দেশে মাস্টারকার্ড ব্র্যান্ডেড মাল্টি কারেন্সি প্রিপেইড ওমরাহ কার্ডের প্রচলন শুরু করেছে ন্যাশনাল ব্যাংক।
উল্লেখ্য, অন্যান্য সময়ের তুলনায় পবিত্র হজ পালন করতে ব্যয় বেড়ে যাওয়ায় এখন ওমরাহর দিকে ঝুঁকছেন অনেক মানুষ। এ থেকেই ওমরাহ প্রিপেইড কার্ড চালু করার বিষয়টি বিবেচনায় আনে ন্যাশনাল ব্যাংক। তবে, ওমরাহ প্রিপেইড কার্ডটি পবিত্র হজ পালনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।
এছাড়া এই কার্ডের গ্রাহকদের জন্য কোনরূপ লোডিং ফি নেই। গ্রাহকদের কথা বিবেচনা করে এই কার্ডে কোনো ধরনের বার্ষিক কার্ড ফি বা লুকানো ফি রাখা হয়নি। কার্ড ইস্যু করার আবেদন প্রক্রিয়াও অনেক সহজ।
কার্ডটি ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকের টিআইএন ও ট্যাক্স রিটার্ন কাগজ জমা দেওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র নির্দিষ্ট একটি ফরম পূরণের মাধ্যমে এবং ন্যূনতম তথ্য ও পাঁচ হাজার টাকা প্রাথমিকভাবে জমা দিয়ে ন্যাশনাল ব্যাংকের যেকোনো শাখা বা উপশাখা থেকে এই কার্ড ইস্যু করা যাবে।
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ











