দৌলতদিয়া ঢাকামুখী যাত্রীর ঢল যেন থামছেই না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৯ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
ঈদের ছুটি শেষ হয়েছে তিন দিন আগে, তবুও দৌলতদিয়ায় থামছে না যাত্রীর ঢল। ফেরি ও লঞ্চে তিল ধরনের ঠাই নেই।
সোমবার (৯ মে) সকাল থেকে দৌলতদিয়ায় যাত্রীদের ঢল নামে। এখনও কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। গত এক সাপ্তাহ ধরে দৌলতদিয়া ফেরি ঘাটে বাস ও ট্রাক স্বাভাবিকভাবে পার হতে পারছে না।
ঘাটে পর্যাপ্ত পরিমাণ ফেরি থাকলেও যানবাহনের চাপ বেশি থাকার কারণে ঘাটের জিরো পয়েন্ট থেকে মূল রাস্তায় ৬-৭ কিলোমিটার গাড়ির দীর্ঘ সিরিয়াল দেখা যায়। রাস্তায় গাড়ির দীর্ঘ সিরিয়াল থাকায় অধিকাংশ যাত্রীরা পায়ে হেটে বা অটোতে অতিরিক্ত ভাড়া দিয়ে ফেরি ঘাটে এসেছেন। এই সময় ঘাটের পন্টুনে অপেক্ষা করছেন হাজার হাজার যাত্রী। ফেরি আসার সঙ্গে সঙ্গেই জীবনের ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছেন লাফিয়ে ফেরিতে উঠছেন। যাত্রীর চাপে ফেরিতে তিল ধারণের ঠাঁই নেই।
তবে প্রতিদিন ভোরের দিকে যাত্রীর চাপ কম থাকায় তখন প্রচুর গাড়ি পার হয়। সোমবার দুপুর ১টার দিকে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসে বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন ফেরি। দৌলতদিয়া ফেরিঘাটে ভেড়ার আগেই ফেরিটিতে হাজার হাজার যাত্রী লাফিয়ে ফেরিতে উঠতে শুরু করে। এতে ফেরিতে আগে থেকেই থাকা যানবাহগুলো নামতে দীর্ঘসময় লেগে যায়। মাত্র দুটি গাড়ি ছাড়া পুরো ফেরিতে ছিল যাত্রীতে পরিপূর্ণ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ২০টি ফেরি চলছে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য কাজ করছে।
তিনি আরও জানান, গত পাঁচ দিন ধরে এ ঘাট দিয়ে প্রতিদন ফেরি ও লঞ্চে করে দুই লাখের বেশি যাত্রী পার হয়েছে।
আর কতদিন এই রকম ঢাকামুখী যাত্রীর চাপ থাকবে, তা বলা যাচ্ছে না। তবে যাত্রী পার করে বিআইডাব্লিউটিসির ভালো আয়ও হচ্ছে বলে জানান কর্মকর্তারা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



