দ্বিতীয় দিনের মতো অনুশীলনে সাকিব
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সময়টা একদমই ভালো যাচ্ছে না তার। মুম্বাই থেকে বিশ্বকাপের মাঝে হঠাৎ দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ২৫ অক্টোবর দেশে ফিরে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন টাইগার এই অধিনায়ক। প্রথম দিন দুপুরে মাঠে গেলেও আজ সকাল সকালই অনুশীলনে নেমে পড়লেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাকিব। এসেই সোজা চলে যান ইনডোর স্টেডিয়ামে। আজও তার সঙ্গে আছেন স্থানীয় প্রবীণ কোচ নাজমুল আবেদীন। গতকালের মতো আজও শুধু ব্যাটিং নিয়েই কাজ করার কথা তার।
২০১৯ বিশ্বকাপে স্বপ্নের সময় কাটানো সাকিব এবারের বিশ্ব আসরে নিজের ছায়া হয়ে আছেন। দলের দুঃসময়ের মতো ব্যাট হাতে তিনিও পার করছেন কঠিন সময়। চোটের কারণে একটি ম্যাচে খেলা হয়নি তার। বাকি চার ম্যাচে মাত্র ১৪ গড়ে ৫৬ রান করেছেন, সর্বোচ্চ ৪০ রান করেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বলে হাতেও সাদামাটা অভিজ্ঞ এই অলরাউন্ডার নিয়েছেন ৬ উইকেট।
যদিও বোলিং নিয়ে ভাবনা নেই বাংলাদেশ অধিনায়কের। দলের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার পর্বে সাকিব যেন নিজেই নিজেকে কাঠগড়ায় তুলেছেন। এ কারণে বিশ্বকাপের মাঝেই তার দেশে ছুটে আসা, আর কাজের তালিকায় রেখেছেন শুধুই ব্যাটিং অনুশীলন।
দেশে ফিরে প্রথম দিন (বুধবার) দুপুর আড়াইটায় মিরপুর স্টেডিয়ামে যান সাকিব। নাজমুল আবেদীনের সঙ্গে ইনডোরে শুরু করেন ব্যাটিং অনুশীলন। পাঁচটা পর্যন্ত অনুশীলন করেন বাঁহাতি অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রায় আড়াই ঘণ্টা শুধু ব্যাটিং নিয়েই কাজ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ে ম্যাচ খেলে বুধবার কলকাতায় গেছে বাংলাদেশ দল। আজ ইডেন গার্ডেন্সে সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুশীলন করবে পাঁচ ম্যাচে একটি জয় পাওয়া দলটি। এই ম্যাঠে আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগেরদিন (২৭ অক্টোবর) দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











