‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন শবনম মুশতারী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ পিএম, ২৪ মে ২০২৫ শনিবার
শবনম মুশতারী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় অসামান্য অবদান রাখার জন্য প্রতি বছর বাংলা একাডেমি পুরস্কার প্রদান করে আসছে। এবার ‘নজরুল পুরস্কার ২০২৫’ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির সহপরিচালক (জনসংযোগ উপবিভাগ) মো. রফিকুল ইসলাম।
আগামীকাল রবিবার (২৫ মে) বিকেল ৪টায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে শিল্পী শবনম মুশতারীর হাতে ‘নজরুল পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হবে। এ বছর নজরুল গবেষণার জন্য অনন্য অবদান রাখার জন্য নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হককেও এ পুরস্কার প্রদান করা হবে।
শবনম মুশতারীর জন্ম নওগাঁয়। তার বাবা নজরুল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা মহাসচিব কবি তালিম হোসেন। মা মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলাবিষয়ক পাতার সম্পাদক, কথাসাহিত্যিক। তার ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুল সংগীতশিল্পী।
বিবাহিত জীবনে শবনম মুশতারীর এক ছেলে, এক মেয়ে রয়েছে। ছেলে পাইলট ও মেয়ে বিয়ে করে সংসারী। শবনম মুশতারীর দুই ভাই শাহরিয়ার চৌধুরী ডেটা অ্যানালিস্ট ও হাসনাইন চৌধুরী বিমানের ক্যাপ্টেন। নজরুলসংগীতের এই শিল্পীর সংগীত ক্যারিয়ার শুরু হয় ষাটের দশকে। আধুনিক ও নজরুলের ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।
বর্তমানে শিল্পী শবনম মুশতারী স্মৃতিবিভ্রমসহ নানা অসুখে ভুগছেন। তিনি বাকশক্তিহীন, চলাচলও করতে পারেন না। কাউকে চিনতেও কষ্ট হয়। কিছুই মনে রাখতে পারেন না।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







