নতুন উৎসবে যাচ্ছে জয়ার সিনেমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি যেমন ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তেমনি কাজ করে যাচ্ছেন গল্পপ্রধান সিনেমাগুলোতেও। সেসব ছবিতে বৈচিত্রময় চরিত্রে ঘুরছেন দেশে দেশে। জয়ার বেশ কিছু সিনেমা বিশ্বের নানা দেশের উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে।
এবার এ অভিনেত্রী অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। সেখানে প্রতিযোগিতায় লড়তে মনোনীত হয়েছে সিনেমাটি।
এটি কলকাতার সিনেমা। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসব। সেখানে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে ‘পুতুল নাচের ইতিকথা’।
ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায়। মূল উপন্যাসে সময়টা আরও পেছনে ছিল। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।
সিনেমাটি জয়ার নিজেরও খুব প্রিয়। এটি বিদেশের উৎসবে জায়গা পেয়েছে জেনে তিনি আনন্দিত। জয়া আহসান বলেন, ‘আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। এত বছরের চলচ্চিত্রজীবনে এটা বিরাট প্রাপ্তি। আশা করি আমাদের সবার জন্য ভালো কিছু বয়ে আনবে ছবিটি।’
‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি ২০২৫ সালের মে মাসে মানিক বন্দোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এরপর এটি সাফটা চুক্তিতে আসতে পারে বাংলাদেশেও।
এদিকে দেশের প্রেক্ষাগৃহে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমাটি।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










